সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মচারীদের উপহার দিয়ে আবারও শিরোনামে গুজরাতের হিরে ব্যবসায়ী৷ সুরাতের ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া দীপাবলি উপলক্ষে ৪০০ কর্মচারীকে ফ্ল্যাট এবং ১,২৬০ জন কর্মচারীকে গাড়ি উপহার দিয়ে আবারও নজির গড়লেন৷ কর্মচারীদের উপহার দেওয়ার জন্য মোট ৫১ কোটি টাকা খরচ করেছেন এই ব্যবসায়ী৷ জানা গিয়েছে, গত বছরও ঢোলাকিয়া কর্মচারীদের ৪৯১টি গাড়ি এবং ২০০টি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন৷
সারা বছর ভাল কাজ করার জন্য প্রতি বছরই কর্মচারীদের এমন উপহার দেন ঢোলাকিয়া৷ এতে যে কর্মীরা আরও ভাল কাজ করার উৎসাহ পান তা আর বলার অপেক্ষা রাখে না৷
হিরে এবং বস্ত্র ব্যবসায়ী ঢোলাকিয়া হরেকৃষ্ণ এক্সপোর্টারসের কর্ণধার৷ তাঁর কোম্পানিতে মোট কর্মী সংখ্যা ৫৫০০৷ শুধু তাই নয়, প্রতি বছর তাঁর কোম্পানির মোট আয় প্রায় ৬,০০০ কোটি টাকা৷
সর্বশেষ খবর
-
বিশ্ব রেকর্ড গড়ে ১০০০ গোলের আরও কাছে রোনাল্ডো, মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পেলেন মেসি
-
‘ওর বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ, ওর জন্যই সিপিএম শূন্য’, শতরূপকে বিঁধলেন এবিভিপির নিখিল
-
হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার