সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। আগের থেকে ঋণে প্রতি একশো টাকায় এই সুদ কমের পরিমাণ ২৫ পয়সা। দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক উত্সবের মরশুমে আগে তহবিল-ভিত্তিক ঋণের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এক মাসের মেয়াদে কমানো হয়েছে এই সুদের হার। ফলে ঋণ বাবদ উৎসবের মরশুমে কিছুটা হলেও স্বস্তি মিলবে মধ্যবিত্তের।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত তথ্য অনুসারে, তাদের ফান্ডভিত্তিক ঋণের হারে এক মাসের মার্জিনাল কস্ট ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.২০ শতাংশ করা হয়েছে। পরিবর্তিত এই হার, ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। যে সমস্ত গ্রাহক এমসিএলআর ভিত্তিতে ঋণ নিয়েছেন তাঁরা সকলেই এসবিআই-এর তরফে এই সুবিধা পাবেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক তাদের ঋণের বেস রেট ১০.৪০ শতাংশ কার্যকর করেছে।
এমসিএলআর-ভিত্তিক ঋণের উপর সুদের হারগুলি পর্যালোচনা করে বর্তমানে তা ৮.২০ শতাংশ থেকে ৯.১ শতাংশ পর্যন্ত রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ঋণগ্রাহকের সিবিল স্কোরের উপর নির্ভর করে বাড়ি কেনার জন্য ঋণের অর্থে সুদের অঙ্ক ৮.৫ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
সর্বশেষ খবর
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?