সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজান এবং অত্যধিক গরমের কথা মাথায় রেখে এগিয়ে আনা হতে পারে ভোটগ্রহণের সময়সীমা৷ সকাল সাতটার পরিবর্তে পাঁচটা থেকে ভোটগ্রহণ পদ্ধতি চালু করার প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রস্তাব গৃহীত হবে কিনা, সে বিষয়টি যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে৷
[ আরও পড়ুন: ইউপিএ আমলেও বহু সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, ভোটের আবহে বিস্ফোরক মনমোহন]
৫৪৩টি আসনে সাত দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ ১১ এপ্রিল থেকে শুরু হওয়া ভোট মিটবে ১৯ মে৷ প্রায় একমাসেরও বেশি সময় ধরে ভোটগ্রহণ প্রক্রিয়ার মাঝেই শুরু হচ্ছে রমজান৷ এছাড়াও দিন যত যাচ্ছে, ততই বাড়ছে তাপমাত্রার পারদ৷ যা নিয়ে রীতিমতো বিরক্ত বেশিরভাগ রাজনৈতিক দল৷ দফা কমানোর বা ভোট শুরুর সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন রাজনীতিকরা৷ এই দাবির প্রেক্ষিতেই প্রস্তাব সুপ্রিম কোর্টের৷ দাবি খতিয়ে দেখে প্রয়োজনে ভোটগ্রহণের সময়সীমা দু’ঘণ্টা এগিয়ে আনা যায় কিনা, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল দেশের সর্বোচ্চ আদালত৷
[ আরও পড়ুন: জনসভায় বিতর্কিত বক্তব্যের জের, রাহুলকে নোটিস কমিশনের]
সাধারণত সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ কিন্তু আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে রমজান৷ তাই রমজান পরবর্তী নির্বাচনগুলিতে ভোটগ্রহণ ভোর ৫টা থেকে শুরু করা যায় কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে৷ আপাতত কমিশনের সিদ্ধান্তের উপরেই ভরসা রেখেছে সর্বোচ্চ আদালত৷ নির্বাচন কমিশন যদি ভোটগ্রহণের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় তবে তা নজিরবিহীন হয়েই থাকবে৷ কারণ, এর আগে কোনও নির্বাচনেই এই সিদ্ধান্ত নেয়নি কমিশন৷ আগামী ৬ মে দেশজুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন৷ তার আগে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার৷
Supreme Court asks Election Commission to decide on pleas for re-scheduling the voting time from 7 am to 5 am in General Election during the month of Ramzan coinciding with the rest of the phases and due to heat-wave conditions in Rajasthan and other areas. pic.twitter.com/Nd952ZxZQ4
— ANI (@ANI) May 2, 2019
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার