Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

ধর্ম-জাতির নামে ভোট চাওয়া নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

জাতিভিত্তিক বা ধর্মভিত্তিক রাজনীতিতে এই রায় যে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১১:৩৮

options
link
ধর্ম-জাতির নামে ভোট চাওয়া নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছিল আগেই৷ ধর্ম, জাতির তাস খেলে নির্বাচন বৈতরণী পের হওয়া কি দুর্নীতির পর্যায়ভুক্ত? এবার সে উত্তরেও পৌঁছাল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দেওয়া হল, নির্বাচন এক ধর্ম নিরপেক্ষ প্রক্রিয়া৷ তাই ধর্ম ও জাতির নামে ভোট চাওয়া পুরোপুরি নিষিদ্ধ৷

ভোট চাইতে ধর্মের ব্যবহার কি দুর্নীতির পর্যায়ভুক্ত, এ প্রশ্নই উঠেছিল দেশের সর্বোচ্চ আদালতে৷ কোনও বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কোনও নির্দিষ্ট ধর্মের ধর্মগুরুর ভোট চাওয়া কতটা সঙ্গতিপূর্ণ? তা কি দুর্নীতির গোত্রভুক্ত হবে নাকি স্বাভাবিক নির্বাচনী আইনে অনুমোদিত হবে, এই সংশয়ও উঠে এসেছিল৷ চলতি এক মামলার প্রেক্ষিতেই উঠেছিল এই প্রসঙ্গ৷ ১৯৯৫ সালের হিন্দুত্ব সম্পর্কিত এক রায়ের পুনর্বিবেচনার ক্ষেত্রে নতুন করে ভাবনা-চিন্তা শুরু হয়৷ তাতে সর্বোচ্চ আদালতের প্রশ্ন ছিল, ধর্মের নামে ভোট চাওয়াটা কি স্বাভাবিক, নাকি তা দুর্নীতি হিসেবে ধরা হবে? প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক বেঞ্চ অবশ্য কাউকে উদ্দেশ্য না করেই সাধারণভাবে এ প্রশ্ন তুলেছিল৷ একজন নির্দিষ্ট ধর্মের মানুষ কি অন্য ধর্মের প্রার্থীর জন্যও ভোট চাইতে পারেন, এ প্রশ্নও নাড়া দিয়েছিল৷ যদি ভোটপ্রার্থী হিন্দু হন, তবে তিনি কি মুসলিম ব্যক্তিকে ব্যবহার করে ইসলাম ধর্মাবলম্বীদের ভোট চাইতে পারেন, বা উল্টোটাও কি হতে পারে? কোনও ধর্মগুরুর বক্তৃতার অংশ ব্যবহার করে যদি কোনও প্রার্থী নির্দিষ্ট ধর্মের মানুষকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেন তাহলে তিনিও কি কিছু ভুল করছেন! গত অক্টোবরে এক বিজেপি নেতার মুক্তির জন্য সওয়াল শুরু করেছিলেন প্রবীণ অ্যাডভোকেট অরবিন্দ দাতার৷ তারপরই বিচারকমণ্ডলী একের পর এক প্রশ্ন তোলে ঘটনার প্রেক্ষিতে৷ যদিও তখন এই মর্মে কোনও স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি৷ এবার সে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার ঐতিহাসিক রায়ে জানানো হল, নির্বাচন ধর্ম নিরপেক্ষ একটি প্রক্রিয়া৷ সেখানে ধর্ম ও জাতির তাস খেলা বাঞ্ছনীয় নয়৷ কোনও রাজনীতিবিদ যেন ধর্ম, জাতি ইত্যাদির ভিত্তিতে ভোট না চান৷ জাতিভিত্তিক বা ধর্মভিত্তিক রাজনীতিতে এই রায় যে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য৷

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.