সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে প্রায় মারণ রোগের আকার নিয়েছে এনসেফালাইটিস৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই ঘটনার দিকে এবার দৃষ্টিপাত করল সুপ্রিম কোর্ট৷ বিহার সরকারকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি৷ শিশুমৃত্যু রুখতে, রোগ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী সাতদিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত৷
[ আরও পড়ুন: মানবিক প্রধানমন্ত্রী, বিরল রোগে আক্রান্ত কিশোরীকে ৩০ লক্ষ টাকা সাহায্য মোদির]
গত কয়েকদিন ধরে বিহারে থাবা বসিয়েছে এনসেফালাইটিস৷ শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল, পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছে শিশুরা৷ দিন যত যাচ্ছে, ততই বাড়ছে এনসেফালাইটিসে মৃতের সংখ্যা৷ সোমবারও মুজফ্ফরনগরে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে৷ সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত রোগের বলি ১৫২ জন শিশু৷ যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ১৮০ ছুঁই ছুঁই৷ লিচু খেয়ে রোগ সংক্রামিত হয়েছে বলেই অনুমান চিকিৎসকদের৷ যদিও সমীক্ষা বলছে, শুধু লিচুই নয়৷ অপুষ্টিও শিশুমৃত্যুর অন্যতম কারণ৷ নিহত শিশুদের পরিবার মৃত্যুর জন্য চিকিৎসকদের গাফিলতিকে দায়ী করেছেন৷ তাঁদের অভিযোগ, সঠিক চিকিৎসা না পেয়ে একে একে মারা যাচ্ছে খুদেরা৷ এই অভিযোগের জেরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদপ্তর৷ রবিবারই শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসক ভীমসেন কুমারকে বরখাস্ত করা হয়েছে৷
[ আরও পড়ুন: বালাকোটের বদলার ছক! পাকিস্তানের লুকোনো সাবমেরিনের খোঁজ পেল ভারত]
এদিকে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা এনসেফালাইটিসে মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ একের পর এক শিশুমৃত্যু হলেও নীতীশ কুমার সরকারের কোনও হেলদোল নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা৷ বিহার সরকারকে তীব্র ভর্ৎসনা করেন তাঁরা৷ শিশুমৃত্যু রুখতে রোগ প্রতিরোধে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে৷ এনসেফালাইটিস নিয়ে চাপে নীতীশ কুমারও৷ ভয়ংকর রোগে মৃত্যুমিছিলকে হাতিয়ার করে মাটি শক্ত করতে আসরে নেমেছে বিরোধীরা৷
SC issues notice to Centre, Bihar & Uttar Pradesh govts asking them to file affidavits within 7 days giving details of facilities dealing with public health, nutrition and sanitation, for treatment of children suffering from Acute Encephalitis Syndrome (AES) in Muzaffarpur. pic.twitter.com/7eyytB2lQM
— ANI (@ANI) June 24, 2019
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের