সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসারাম বাপুকে নিয়ে অস্বস্তির কাঁটা ছিলই। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে সুপ্রিম কোর্টের তীব্র ধিক্কারের মুখে পড়তে হল গুজরাত সরকারকে। আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণ মামলা এত ঢিমেতালে চলছে কেন? এখনও কেন অভিযোগকারীর বয়ান নেওয়া হল না? গুজরাট সরকারের কাছে সোমবার জানতে চাইল সুপ্রিম কোর্ট।
[রাম রহিমের ফাঁসি চেয়ে পথে বারাণসীর সাধু-সন্তরা]
হলফনামা দিয়ে রাজ্য সরকারকে শীর্ষ আদালতের কাছে এই অভিযোগের জবাব দিতে হবে। আমেদাবাদের কাছে আসারাম বাপুর আশ্রমের প্রাক্তন বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ধর্মগুরুকে গ্রেপ্তার করে পুলিশ। মহিলার অভিযোগ ছিল, ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে তাঁকে একাধিকবার যৌন নিগ্রহ করেন আসারাম বাপু। প্রসঙ্গত, ২০১৩-র আগস্ট থেকে রাজস্থানের জেলে রয়েছেন আসারাম। সে বছরের গোড়ায় নিজের আশ্রমেই এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ৭৬ বছর বয়সি আসারামকে গ্রেফতার করে যোধপুর পুলিশ। এখনও জেলেই আছেন তিনি। পাশাপাশি, তার ২ মাস বাদে আসারাম ও তাঁর ছেলে নারায়ণ সাই গুজরাটের সুরাটে তাঁদের আশ্রমে দু্ই বোনকে ধর্ষণে ফের অভিযুক্ত হন। সেই মামলায় বিচার চলছে গাঁধীনগরের আদালতে।
[LIVE: কী শাস্তি হতে চলেছে ধর্ষক রাম রহিমের?]
সুপ্রিম কোর্টে আসারামের জামিনের আবেদনের শুনানি চলছে। তাঁর আইনজীবীর বক্তব্য, যে মেয়েটির ধর্ষণ হয়েছে বলে দাবি, তাকে এখনও জিজ্ঞাসাবাদই করা হয়নি। অথচ আসারাম বাপুকে চার বছরেরও বেশি সময় ধরে জেলে কাটাতে হয়েছে। অবশ্য গোটা ঘটনার দায় গুজরাট সরকার আসারামের ওপরেই চাপিয়েছে। বিচারে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
গত এপ্রিলেই শীর্ষ আদালত গুজরাটের আদালতকে ধর্ষিতা ও অন্য সাক্ষীদের নথি, তথ্য নথিভুক্ত করায় গতি আনতে বলে। এখনও ৪০-এর বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা বাকি রয়েছে। শরীর খারাপ হয়ে পড়ার মতো নানা কারণ দেখিয়ে আসারাম বাপু জামিন চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট সম্মতি দেয়নি।
সর্বশেষ খবর
-
বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর, বিচারের আশায় সুটিয়া
-
যুদ্ধের পৃথিবীতে মহাকাব্যের ‘পুনর্জন্ম’, কেমন হল নোলানের ‘দ্য ওডিসি’
-
‘আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের, কী বললেন মমতার’কালারফুল বয়’?
-
১২০০০ কিমি দূরের বিশ্বকাপ ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, শুধুই ফুটবল উন্মাদনা নাকি কারণ গভীর?
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা