সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশী থারুরের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিছে’র সঙ্গে তুলনা করেছেন। এর আগে থারুর দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আবেদন খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত। সেই সঙ্গেই মঙ্গলবার ট্রায়াল কোর্টে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম রায়ের পর তার আর প্রয়োজন রইল না।
২০১৮ সালে শশী থারুর মোদিকে ‘শিবলিঙ্গে বসে থাকা বিছে’ বলে মন্তব্য করেন। যদিও তাঁর আইনজীবী মহম্মদ আলি খান বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের কাছে দাবি করেন, এই মন্তব্য ২০১২ সালে করেছিলেন জনৈক আরএসএস নেতা। ক্যারাভান পত্রিকায় তা প্রকাশিত হয়েছিল। সেই মন্তব্যটিই শশী থারুর উদ্ধৃত করেছেন বলে দাবি তাঁর আইনজীবীর।
[আরও পড়ুন: বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎ উধাও, ৩ বছরের শিশুর দেহ মিলল প্রতিবেশীর ওয়াশিং মেশিনে!]
এমনকী, পত্রিকার সামনে ওই মন্তব্য করার পর একটি টিভি চ্যানেলেও একই মন্তব্য করেছিলেন ওই নেতা, এমনও দাবি করেছেন তিনি। তাঁর প্রশ্ন, যখন ২০১২ সালে একথা বলা হল তখন তা অবমাননামূলক হল না। তাহলে ২০১৮ সালে শশী উদ্ধৃত করার পর তা অবমাননামূলক হয়ে গেল কী করে। তিনি এও উল্লেখ করেন, মানহানির মামলায় কিন্তু ওই ম্যাগাজিন কিংবা নেতার নামোল্লেখও করেননি মামলাকারী বিজেপি নেতা রাজীব বব্বর।
এর পরই সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় বলেন, ”এটা একটা রূপক। এখানে রূপক সেই ব্যক্তির অপরাজেয়তাকেই প্রকাশ করছে।” তাঁর পালটা প্রশ্ন, ”আমি বুঝতে পারছি না কেন কোনও কোনও ব্যক্তি এতে আপত্তি করছেন।”
[আরও পড়ুন: ছত্তিশগড়ে সরকারি স্কুলে মদ্যপান ছাত্রীদের! জন্মদিন উদযাপনে চাঞ্চল্যকর অভিযোগ]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’