সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার পর দেশে আতঙ্কের নয়া নাম হয়ে উঠেছে মাঙ্কিপক্স। সম্প্রতি বিদেশ ফেরত এক যুবকের শরীরে দেখা গিয়েছে মাঙ্কিপক্সের উপসর্গ। এই পরিস্থিতিতে একেবারেই ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্য সোমবার নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক। যেখানে জানানো হয়েছে, প্রতিটি রাজ্যের হাসপাতালে রাখতে হবে মাঙ্কিপক্সের জন্য আলাদা আইসোলেশনের সুবিধা। পাশাপাশি স্ক্রিনিং ও টেস্ট আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব যেভাবে বেড়ে চলেছে তাতে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই অসংখ্য মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করে হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ভাইরাল অসুখের সংক্রমণ রুখতে নজরদারিতে জোর দিতে হবে। পাশাপাশি আরও বেশি করে টেস্টিং চালিয়ে যেতে হবে। যদিও সরকার এখনই মাঙ্কিপক্সকে ভারতের জন্য বিপদ হিসেবে দেখতে রাজি নয় সরকার। তবে সতর্কতায় কোনও খামতি রাখতে রাজি নয় কেন্দ্র। বাইরে থেকে আসা কারও শরীরে সংক্রমণের ইঙ্গিত পাওয়া গেলে তাঁকে আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক কেন্দ্রীয় আধিকারিক জানান, বাইরে থেকে যারা আসছেন আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে দেশ পুরোদমে তৈরি।
[আরও পড়ুন: এবার ভারতে থাবা মাঙ্কিপক্সের! বিদেশফেরত যুবককে নিয়ে বাড়ছে আশঙ্কা]
সম্প্রতি বিদেশফেরত এক যুবকের দেহে মিলেছে মাঙ্কিপক্সের উপসর্গ। যে দেশ থেকে তিনি ভারতে ফিরেছেন, সেদেশে যথেষ্ট ছড়িয়েছে মাঙ্কিপক্সের জীবাণু। তবে বিদেশফেরত যুবকের দেহে মাঙ্কিপক্সের জীবাণু রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, বিদেশফেরত যুবককে একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর শারীরিক নমুনা নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে। ভারতে ফেরার পরে কাদের সংস্পর্শে এসেছেন ওই যুবক, সেই নিয়েও নজরদারি চলছে। তবে এখনও জানা যায়নি, যুবকের দেহে মাঙ্কিপক্সের ভাইরাস রয়েছে কিনা। তবে যুবকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
[আরও পড়ুন: আরও মজবুত সম্পর্ক, মোদি-সাক্ষাতে বন্ধুত্ব কায়েম রাখার বার্তা আবু ধাবির যুবরাজের]
এদিকে গত মাসে মাঙ্কিপক্সের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ বা ‘হু’। ২০২২ সালেও একবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেবার ভারতে ৩০ জনের শরীরে সংক্রমণের হদিশ মিলেছিল। চলতি বছরের মার্চ মাসেও মাঙ্কিপক্সের সংক্রমণের খবর পাওয়া যায় দেশে। সব মিলিয়ে বেশ সতর্ক ভারত সরকার। হু-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বের ১১৬টি দেশে ৯৯ হাজার ১৭৬ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২০৮ জনের মৃত্যু হয়। গত বছর পরিস্থিতি আরও খারাপ নেয়। এ বছর তা আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান