সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সেবির কোপে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ এক বছরের জন্য শেয়ার বাজারে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ডেরিভেটিভ লেনদেন করতে পারবে না সংস্থা৷ জানিয়ে দিল সেবি৷ অভিযোগ, ১০ বছর আগে বেআইনিভাবে রিলায়েন্স পেট্রলিয়ামের শেয়ারের আগাম লেনদেন করে মুনাফা কামিয়েছিল রিলায়েন্স৷ সেই অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
[প্রায় ২৭০ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে আমেরিকা, জানালেন সুষমা]
শুধু নিষেধাজ্ঞাই নয়, যে পরিমাণ অর্থ অবৈধভাবে কামানোর অভিযোগ উঠেছে, তা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সেবির তরফ থেকে৷ যার পরিমাণ ৪৪৭ কোটি টাকা৷ এর উপরে আবার লাগু হবে ১২ শতাংশ সুদ৷ সবমিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ রিলায়েন্স ছাড়াও আরও ১২টি সংস্থার বিরুদ্ধে একই অভিযোগ এনে নিষেধাজ্ঞা জারি করেছে সেবি৷
[শেষ টেস্টে দলে নেই বিরাট, চাপে টিম ইন্ডিয়া]
সেবির নির্দেশের পরিপ্রেক্ষিতে রিলায়েন্সের দাবি, শেয়ার হোল্ডারদের কথা মাথায় রেখেই ২০০৭ সালে করা হয়েছিল এই লেনদেন৷ আর সেই লেনদেনের খুঁটিনাটি সেবির তরফ থেকেও খতিয়ে দেখা হয়েছিল৷ সেবির এই নির্দেশের বিরুদ্ধে সিকিউরিটি অ্যাপেলেট ট্রাইবুনালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ প্রসঙ্গত, এর আগেও এই বিষয়টি আলোচনার মাধ্যমে মেটাতে চেয়েছিল সংস্থা৷ তবে সেবি রাজি হননি৷
[যন্ত্রণাকাতর ধর্ষিতার পাশে বসে খোশমেজাজে ‘সেলফি’তে মেতে পুলিশ]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের