সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খ্যাতনামা সুগন্ধি ব্যবসায়ী মণিকা ঘুর্দে হত্যা রহস্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে৷ অভিযুক্ত নিরাপত্তারক্ষী রাজকুমার সিংকে জেরা করে পুলিশ জানতে পারল, খুনের আগে পর্নগ্রাফিও দেখানো হয়েছিল মণিকাকে৷
গত ৫ অক্টোবর নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় মণিকা ঘুর্দেকে৷ উলঙ্গ মণিকার হাত বাঁধা ছিল বিছানায়৷ তাঁকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে এ নিয়ে কোনও সংশয়ই প্রায় ছিল না৷ গোড়া থেকেই আবাসনের প্রাক্তন নিরাপত্তারক্ষীকে সন্দেহ করে পুলিশ৷ সেইমতো গ্রেফতারও করা হয় তাকে৷ জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় রাজকুমার নামে ওই বছর বাইশের যুবক৷ জানা গিয়েছিল, ফ্ল্যাটে ঢুকে ছুরি মাথায় ঠেকিয়ে মণিকাকে ভয় দেখায় সে৷ পরে তিনি জ্ঞান হারালে তাঁকে ধর্ষণ করে, শ্বাসরোধ করে খুন করে ওই নিরাপত্তারক্ষী৷ আরও জেরা করে মিলল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য৷ জানা যাচ্ছে, খুনের আগে মণিকার থেকে তাঁর মোবাইলের পাসওয়ার্ড জেনে নেয় রাজকুমার৷ তারপর বেশ কয়েকটি পর্ন ভিডিও ডাউনলোড করে৷ সেগুলো সে নিজে দেখে এবং মণিকাকে দেখিয়ে উত্তেজিত করার চেষ্টা করে৷
জানা যাচ্ছে, মণিকা প্রথম যখন এই আবাসনে আসেন তখন এই নিরাপত্তারক্ষীর মাধ্যমেই তিনি ঘরের খোঁজ পান৷ তারপর গাড়ি ধোয়ার অছিলায় মণিকার ফ্ল্যাটে যাতায়াত শুরু হয় রাজকুমারের৷ এর মধ্যে মণিকার ছাতা হারালে তা উদ্ধার হয় রাজকুমারের ঘর থেকেই৷ অন্য আবাসিকদেরও নানা অভিযোগের ভিত্তিতে এজেন্সি বরখাস্ত করে ওই নিরাপত্তারক্ষীকে৷ বেশ কিছুদিন এদিক ওদিক ঘুরেও চাকরি জোটাতে পারেনি রাজকুমার৷ আর তারপরই তার মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে৷ মণিকার উপর শোধ নিতেই তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ৷ তবে রাজকুমারের গল্প অনেকটাই একতরফা প্রেমিকের৷ কিছুদিন আগেই দিল্লিতে স্টকারের হাতে খুন হন এক মহিলা, এক্ষেত্রেও ঘটনার ক্রমে সে ইঙ্গিতই মিলছে৷
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?