সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাক বধূ’ সীমা হায়দারকে (Seema Haider) নিয়ে ঘটনার ঘনঘটা লেগেই রয়েছে। প্রেমের টানে অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাকিস্তানি নাগরিক সীমা এবার ভারতের জাতীয় পতাকা উত্তলন করলেন। রবিবার নয়ডার বাড়িতে তেরঙ্গা উত্তলন করেন তিনি। এইসঙ্গে জানিয়ে দেন, বলিউডের ছবির অফার ফিরিয়ে দিয়েছেন।
ভারতীয় যুবক শচীন মিনাকে বিয়ে করার পর থেকেই সংবাদ শিরোনামে সীমা। যদিও যুগলের সম্পর্ক নিয়ে তদন্ত করছে পুলিশ। তিনি পাক গুপ্তচর কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়া সীমা বি-টাউনের প্রযোজক অমিত জানির ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হতেই রাজ ঠাকরের দলের হুমকির মুখে পড়েছেন। এমএনএসের (MNS) নেতা আমেয়া খোপকার জানিয়ে দিয়েছেন, বলিউডে পাক নাগরিকদের কোনও স্থান নেই।
[আরও পড়ুন: কাল লালকেল্লায় মোদির ভাষণে কি উত্তর-পূর্বে গুরুত্ব, নজর দেশবাসীর]
যদিও সীমা এবং তাঁর আইনজীবী এপি সিং জানিয়ে দিয়েছেন, বলি ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছেন পাক বধূ। তবে এদিন পাকিস্তানি সীমার ভারতের জাতীয় পতাকা উত্তলন নজর করেছে সকলের। রীতিমতো লালপেড়ে সাদা শাড়ি পরে ‘হর ঘর তেরঙ্গা’ উদযাপন করলেন সীমা। সঙ্গী ছিল শচীনের পরিবার, প্রতিবেশী এবং আইনজীবী এপি সিং। শচীনের সঙ্গে গলা মিলিয়ে সীমা ধনি দেন, ‘জয় ভারত মাতা’, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’। এমনকী ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন তিনি।
[আরও পড়ুন: আদালত অবমাননা! CPM নেতা সুশান্ত ঘোষের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্য]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক