সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপে টাকা ঢালার অভিযোগে বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির আহমেদ শাহকে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। মঙ্গলবার শ্রীনগরের সনৎনগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে সাত দিনের ইডির হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
[কাশ্মীরে অশান্তি ছড়াতে পাকিস্তানের অস্ত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ]
কাশ্মীরে ডেমোক্র্যাটিক ফ্রিডম পার্টি নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা সাবির আহমেদ শাহ। তার সঙ্গে হুরিয়ত কনফারেন্সেরও ঘনিষ্ট যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপে টাকা ঢালার অভিযোগে সাবির আহমেদ শাহের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গত কয়েক বছরে বেশ কয়েকবার কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে সমনও পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, ইডির তদন্তকারীদের সামনে হাজিরা দেননি সাবির। শে্ষপর্যন্ত ইডির নির্দেশেই সাবির আহমেদ শাহকে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, ২০০৫ সালে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় ওয়াসিম ওয়ানি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। জেরায় ওয়াসিম ওয়ানি দাবি করে, হাওয়ালা মারফত প্রায় ২ কোটি ২৫ লক্ষ টাকা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির আহমেদ শাহকে দিয়েছে সে। এরপরই সাবিরের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে মামলা রুজু করে ইডি। তদন্তকারীদের অনুমান, এই টাকা উপত্যকার সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার কাজে ব্যবহার করেছে সাবির।
[আজ কারগিল বিজয় দিবস, এই তথ্যগুলি জানেন কি?]
গত ২৯ বছর ধরে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে। তদন্তে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, এই সময়ের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে সাবির আহমেদ শাহ। কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি হোটেল ও শ্রীনগরের সনৎনগরে তিনটি বাড়ি আছে সাবিরের। সাবিরের স্ত্রী পেশায় চিকিৎসক। গত বছরের সেপ্টেম্বরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে জম্মু ও কাশ্মীর মেডিক্যাল সাপ্লাই কর্পোরেশন মেডিক্যাল অফিসারের দায়িত্ব পান তিনি।
[এই মন্দিরে পুজো দিলেই যুদ্ধে জয়লাভ করে ভারত!]
সর্বশেষ খবর
-
একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার, ইংল্যান্ড হারিয়ে ফাইনালে মেসিরা
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র