সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরের উপর দিয়ে দ্রুতগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ভারদা’। আগামী ১২ ঘ্টার মধ্যে তা আরও শক্তিশালী হয়ে আছড়ে পড়বে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপকূলে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এই মূহূর্তে এই সাইক্লোনের অবস্থান অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে ৯৯০ কিমি দক্ষিণ-পূর্বে এবং মছিলিপত্তনম থেকে ১,০৯০ কিমি পূর্বে।
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, সোমবার দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলের নেল্লোর ও কাকিনাড়ার উপর দিয়ে আরও উত্তরের দিকে এগিয়ে যাবে। অবশ্য ভূ-পৃষ্ঠে আছড়ে পড়লে অতটা শক্তি নাও থাকতে পারে ওই ঘূর্ণিঝড়ের, আশঙ্কা মৌসম ভবনের। মনে করা হচ্ছে, রবিবার থেকেই অন্ধ্র উপকূল বরাবর একাধিক জায়গায় ভারী ও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
অন্ধ্র উপকূল বরাবর আজ, শনিবার বিকেল থেকেই ৫৫ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় বইবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু টেলিফোনে সমস্ত প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ খবর
-
রেশমি-সুন্দর চুল পেতে কোন ভুল এড়াবেন? ফাঁস করলেন আলিয়ার হেয়ার স্টাইলিস্ট!
-
‘বন্দে মাতরম’-এর আগে তামিল সঙ্গীত, প্রস্তাব পাশ তামিলনাড়ুতে, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে বিজয়
-
নদী ছেঁকে সোনা তোলার হিড়িক, ‘এল ডোরাডো’ মায়ায় বিপর্যস্ত আফগানিস্তানের জীবন-জীবিকা
-
পিয়ারলেসে অস্ত্রোপচারে হাতে ফিরল জোর, দ্বিতীয় দিনেই বাড়ি ফিরলেন মহাগুরু
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?