সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়ে কাণ্ডে অবশেষে ক্লিনচিট পেলেন শাহরুখ খান৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করল মুম্বই পুলিশ৷ সেই মত জানিয়ে দেওয়া হল আদালতকেও৷
২০১২ সালে আইপিএল-এ কলকাতা বনাম মুম্বই ম্যাচের পর স্টেডিয়ামে ঢোকা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন শাহরুখ৷ দায়িত্বরত নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেওয়া-সহ গালিগালাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ এমনকী তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ করা হয়৷ যদিও আত্মপক্ষ সমর্থন করে বলিতারকা জানিয়েছিলেন, তাঁর সন্তানদের নিরাপদে রাখতে গিয়েই তাঁকে ঝামেলায় জড়াতে হয়েছিল৷ তাঁর সন্তানদের উদ্দেশেই খারাপ কথা বলা হয়েছিল বলে পাল্টা অভিযোগ তোলেন শাহরুখ৷ ঘটনার জেরে ওয়াংখেড়েতে প্রবেশ নিষিদ্ধ হয় শাহরুখের৷ তবে আদালতে জমা দেওয়া ঘটনার রিপোর্টে মুম্বই পুলিশ স্পষ্টই জানিয়ে দিল, শাহরুখ কোনও অপরাধ করেননি৷ তিনি মদ্যপও ছিলেন না এবং গালিগালাজও করেননি৷ কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েননি তিনি৷ পুলিশের এই রিপোর্টে বছর চারেক বাদে বলিতারকা ঘটনা থেকে কলঙ্কমুক্ত হলেন বলেই মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা