মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল শাকুন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বল্লভ মহেশ্বরীর (Vallabh Maheshwari)। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের আলোয়ারের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। জানা যাচ্ছে, নিজের বিএমডব্লু গাড়িতে চড়ে জয়পুর থেকে মথুরার দিকে যাচ্ছিলেন বল্লভ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ব্যারিকেডে ধাক্কা মারে গাড়িটি। ভয়ংকর দুর্ঘটনার পর বল্লভকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজস্থানের জয়পুর থেকে মথুরার দিকে যাচ্ছিলেন বল্লভ। গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক পথে আলোয়ারের রায়নি থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ব্যারিকেডে ধাক্কা মারে গাড়িটি। এরপর কিছুটা এগিয়ে একটি কালভার্টের দেওয়ালে ধাক্কা খেয়ে উলটে যায়। দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। স্থানীয়রাই গারি থেকে দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বল্লভকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় চিকিৎসাধীন গাড়ির চালক।
আরও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ব্যারিকেডে ধাক্কা মারে গাড়িটি। এরপর কিছুটা এগিয়ে একটি কালভার্টের দেওয়ালে ধাক্কা খেয়ে উলটে যায়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। উল্লেখ্য, ২০০০ সালে পথ চলা শুরু করেছিল শাকুন গ্রুপ। এফএমজিসি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, পলিমার, লজিস্টিক্স-সহ একাধিক ক্ষেত্রে ব্যবসা রয়েছে এই সংস্থার। দীর্ঘদিন ধরে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছেন বল্লভ মহেশ্বরী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের
-
২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে ‘ফি’, কেন্দ্রের নির্দেশিকাকে ‘মার্কিন তোষণ’ তোপ রাহুলের
-
ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়়লেন ৩ ইতালীয়! এয়ার ইন্ডিয়াকে শো কজ, জরুরি বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক
-
এবার যুদ্ধ হবে মহাকাশে! অন্তরীক্ষে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, নিশানায় কে?