Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Sharad Pawar

শরদ পওয়ারের শারীরিক অবস্থার অবনতি! তড়িঘড়ি ভর্তি করা হল পুণের হাসপাতালে

চলতি মাসের শুরুতেই এনসিপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক সপ্তাহ আগেই তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৪৫

options
link
শরদ পওয়ারের শারীরিক অবস্থার অবনতি! তড়িঘড়ি ভর্তি করা হল পুণের হাসপাতালে zoom
এনসিপি নেতা শরদ পাওয়ার। ছবি: সংগৃহীত।
Advertisement

এনসিপি নেতা শরদ পাওয়ারের শারীরিক অবস্থার অবনতি। বর্ষীয়ান নেতাকে ফের ভর্তি করা হয়েছে পুণের একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শরদের শরীরে জলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। বলে রাখা ভালো, চলতি মাসের শুরুতেই এনসিপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক সপ্তাহ আগেই তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। বাড়িতে থাকলেও চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। সম্প্রতি সর্দিকাশির সমস্যায় শ্বাসকষ্ট শুরু হয়। সমস্যা ক্রমশ বাড়ছিল। এর পর চিকিৎসকদের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু এবার শরদের শরীরে জলের পরিমাণ কমে গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হলেও চিকিৎসকেরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

Advertisement

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে শরদের মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। আমেরিকা এবং ভারতে একাধিক অস্ত্রোপচারের পর মারণ রোগ সেরে যায়। কিছু দিন আগে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শরদের ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। অজিতের মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন তিনি। এবার ৮৫ বছরের নেতার অসুস্থতায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মহারাষ্ট্রের এনসিপি সমর্থকেরা। শরদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.