সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বড়সড় ধস নেমেছিল শেয়ার বাজারে। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই এই পরিস্থিতি তৈরি হয়। বুধবার সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাজার খুলতেই দেখা যায়, ২০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের সূচক। নিফটি রয়েছে ২২,০৯৩.৫-এ। এদিন শুরুতেই দেখা যায় সেনসেক্সের সূচক রয়েছে ৬৭০.২১ পয়েন্টে। তবে বাজারে একটা অস্থিরতা রয়েই গিয়েছে এখনও।
সোমবার ঝড় উঠেছিল শেয়ার বাজারে। ফের মোদি সরকার ক্ষমতায় আসছে, এই সম্ভাবনায়একলাফে ২ হাজার পয়েন্টেরও বেশি বেড়ে যায় সেনসেক্স। সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলে। নজির গড়ে নিফটির সূচক। কিন্তু মঙ্গলবার ভোটগণনা (Lok Sabha Election Result 2024) শুরু হতেই পালটে যায় ছবিটা। ধস নামে শেয়ার বাজারে (Share Market)। মঙ্গলবার সকালে বাজার খোলার পর থেকেই দেখা যায় নিম্নমুখী সেনসেক্স। সেই পরিস্থিতি এবার কিছুটা ভালোর দিকে।
নিফটিতে বড় লাভকারীদের মধ্যে ছিল ওএনজিসি, এমঅ্যান্ডএম, বিপিসিএল, এইচইউএল, টাটা স্টিল। হিন্দুস্তান ইউনিলিভার, এমঅ্যান্ডএম ছিল শীর্ষ লাভকারীদের মধ্যে। অন্যদিকে এনএসইতে, টাটা স্টিল, বিপিসিএল ছিল সবথেকে বেশি লাভকারী সংস্থা। পাওয়ার গ্রিড, অ্যাপোলো হাসপাতালগুলি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিল।
[আরও পড়ুন: শূন্য হাতে হতাশ সিপিএমের মনে হরেক প্রশ্ন]
কেন মঙ্গলবার শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল? আসলে সোমবার পর্যন্ত এক্সিট পোলের হিসেব বাজারকে চাঙ্গা করে রেখেছিল। কিন্তু ভবিষ্যদ্বাণী মেলেনি। বরং দেখা যায় এনডিএ প্রার্থীদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছেন ইন্ডিয়া জোট। এমনকী বারাণসীতে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এহেন পরিস্থিতিতে শেয়ার বাজারে ধস নেমেছিল। এবার সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া শেয়ার বাজার।
[আরও পড়ুন: আসন কমতেই মোদি-শাহর ‘কর্তৃত্ব’ নিয়ে ক্ষোভ অন্দরে, অসন্তুষ্ট আরএসএসও!]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে