সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না৷ বেফাঁস মন্তব্য করে আবারও বিপাকে জড়ালেন কংগ্রেস নেতা শশী থারুর৷ গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় তোলপাড় রাজস্থানের আলওয়ার৷ এবার এই ইস্যুতে মুখ খুললেন তিনি৷ শশী থারুর টুইটে লেখেন, আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকেও অনেক বেশি সুরক্ষিত গরু৷ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের৷ যদিও শশী থারুরের পাশে দাঁড়িয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি৷
[ কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি ]
শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ারে আকবর খান ওরফে রাখবর নামে এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন আরও একজন৷ কিন্তু রাস্তার মাঝেই পাশের গ্রামের বাসিন্দারা তাঁদের পথ আটকায়৷ অভিযোগ, গ্রামেরই ৬-৭ জন বাসিন্দা ঘিরে ধরে তাঁদের৷ গরু পাচারকারী সন্দেহে শুরু হয় ব্যাপক মারধর৷ মারের চোটে রাস্তাতেই লুটিয়ে পড়েন আকবর ও তাঁর সঙ্গী৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে রাস্তাতেই মারা যান আকবর৷ তাঁর সঙ্গীকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে৷
[ সুখবর, জিএসটি থেকে ছাড় পাচ্ছে স্যানিটারি ন্যাপকিন ]
গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় টুইটে বিজেপিকে আক্রমণ করেন শশী থারুর৷ বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, সাম্প্রদায়িক ভেদাভেদ ঘুচে গিয়েছে বলে কেন দলীয় নেতারা দাবি করেন? তিনি টুইটে লেখেন, আসল সত্যি হল আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকে গরুরা অনেক বেশি সুরক্ষিত৷ এর আগেও বিজেপি ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে বলে মন্তব্য করেছিলেন শশী থারুর৷ আবারও কংগ্রেস নেতার টুইটে উঠেছে বিতর্কের ঝড়৷ বিজেপির পালটা অভিযোগ, ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করছে কংগ্রেস নেতা৷
[মোদির জনপ্রিয়তার কমাতেই গণপিটুনির ঘটনা, বিস্ফোরক মন্ত্রী]
Why BJP Ministers’ claims about reduction in communal violence don’t stand up to the facts: It seems safer in many places to be a cow than a Muslim. https://t.co/ZACOJ005rs
— Shashi Tharoor (@ShashiTharoor) July 22, 2018
[২০১৯-এ ক্ষমতায় এলে ভারতকে ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে বিজেপি: শশী থারুর]
এদিকে গণপিটুনির ঘটনায় পরিসংখ্যান দিয়ে সীতারাম ইয়েচুরির দাবি, গত বছরের এপ্রিল থেকে চলতি মাস পর্যন্ত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে৷ মৃতদের মধ্যে বেশিরভাগই দলিত ও মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ কিন্তু কেন্দ্র সরকার ব্যবস্থা নেওয়ার কথা বললেও, তা নিতে পারছে না৷ এই যুক্তি দেখিয়েই শশী থারুরের মন্তব্যকে সমর্থন জানান তিনি৷
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী