সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদ কখনও বলে আসে না। এভাবে দামী গলার হার ছিনতাই হয়ে হবে স্বপ্নেও ভাবেননি মহিলা। দিনের আলোয় নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য সেজেগুঁজে রিলস বানাচ্ছিলেন। তখনই নিমেষে ঘটে গেল কাণ্ড। রিলের জন্য শুটিং চলছিল। তার মধ্যেই এক বাইক আরোহী ছিনতাই করল দামী ওই হার। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঘটেছে এই কাণ্ড। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও।
বৃহৎ দিল্লির গাজিয়াবাদের ইন্দ্রপুরমে রিলসের শুটিং চলাকালীন ছিনতাইয়ের ওই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মহিলার নাম সুষমা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সোশাল মিডিয়ার জন্য রিলস বানানো চলছে। সালোয়ার পরা সুষমা গুটি গুটি পায়ে ক্যামেরার দিকে হেঁটে আসছেন। তখনই উলটো দিক থেকে একটি বাইকের আবির্ভাব হয়। যা দেখে সুষমা থমকে যান। তবে কিনা ছিনতাইয়ের মতো কিছু হতে পারে ভাবেননি তিনি। কিন্তু তাই হয়। এক টানে মহিলার গলার হার ছিনিয়ে নেন হেলমেটে মুখ ঢাকা ওই বাইক চালক।
[আরও পড়ুন: বিজেপিকে ৪৫ কোটি চাঁদা! আবগারি দুর্নীতিতে অভিযুক্ত সেই ব্যবসায়ীই রাজসাক্ষী ইডির]
গোটা ঘটনায় হতবাক অবস্থা হয় মহিলার। তাঁর মুখ থেকে থেকে চমকে যাওয়া একটি শব্দ বের হয়। জানা গিয়েছে, ওই মহিলা পুলিশে অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। যদিও এখনও পর্যন্ত হদিশ মেলেনি অভিযুক্তের।
[আরও পড়ুন: ‘আইসিসে যোগ দিলাম’! পোস্ট করেই উধাও গুয়াহাটি IIT পড়ুয়া, তার পর…]
সর্বশেষ খবর
-
‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আলাদা হতাম না,’ দেবের কথা শুনেই শুভশ্রী…
-
প্রলয়ের আগে ‘ঘেমে’ উঠেছিলেন দেবী ভগবতী! ‘বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল’, বলছেন নেপালিরা
-
‘মহিলারা ঘরেই থাকুন, জনসমক্ষে নয়’, কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে বিতর্ক
-
স্বাস্থ্যগুণে ভরপুর এই লাড্ডুর মূল উপাদান ওটস! মিষ্টিপ্রেমীরা সহজেই তৈরি করতে পারেন বাড়িতে
-
কিনেছে ভারত, ইরানের গুলিতে হরমুজে ধ্বংস সেই মার্কিন ড্রোন! দিল্লির চিন্তা বাড়াল ‘রিপার’