সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর অবহেলার ছবিটা তুলে ধরতেই ‘কিষাণ যাত্রা’য় বেরিয়েছিলেন রাহুল গান্ধী৷ সোমবার আচমকাই সেই রোড শো চলাকালীন তার দিকে উড়ে এল জুতো৷
উত্তরপ্রদেশের সীতাপুর শহরের কাছে এদিন রোড শো করছিলেন কংগ্রেসের সহ-সভাপতি৷ হুড খোলা গাড়িতে চড়ে তিনি বেরিয়েছিলেন অনুগামী, সমর্থকদের সঙ্গে৷ আচমকাই দেখেন তাঁর দিকে উড়ে আসছে জুতো৷ যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়৷ উল্টোদিকে চোখ ফেরান তিনি৷ পরে রোড শো যেমন চলছিল, তেমন চলতে থাকে৷
হরিওম মিশ্র নামে যে ব্যক্তি জুতো ছুড়েছেন, তিনি সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন৷ স্বাধীনতার পর বিগত ছয় দশকে কংগ্রেস দেশকে পিছিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ তাঁর৷ কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন দেশের জন্য কী করেছে, সে প্রশ্নও তুলেছেন তিনি৷ আর এই রাগ থেকেই রাহুলের দিকে জুতো ছুড়েছেন বলে জানান তিনি৷ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে৷
এ প্রসঙ্গে যদিও বিশেষ কিছু বলতে চাননি রাহুল৷ তিনি শুধু জানিয়েছেন, আরএসএস-বিজেপি ঘৃণা ছড়ায়৷ কিন্তু কংগ্রেস সবকিছু শান্তির সঙ্গে করতে ভালবাসে৷
রাজনীতিকদের দিকে জুতো ছোড়ার ঘটনা দিনে দিনে বাড়ছে৷ তবে অনেকেই রাহুলের নিরাপত্তারক্ষীদের দিকে আঙুল তুলেছেন৷ রাজনীতিক হিসেবে রাহুল যথেষ্ট কড়া নিরাপত্তা পান৷ তারপরও এ ঘটনা কী করে ঘটল তা নিয়ে ধন্দে সকলেই৷
সর্বশেষ খবর
-
ট্রাম্প ‘নরম’ হতে চাইলেও কিম স্বমেজাজেই! মার্কিন-দক্ষিণ কোরিয়ার মহড়ার পরই ‘রহস্যময়’ মিসাইল ছুড়ল পিয়ংইয়ং
-
প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরির কোপ দশম শ্রেণির ২ পড়ুয়ার! দেড় লক্ষ হাতিয়ে গোয়া ট্রিপ, তারপর…
-
সোনমের অমূল্য ওড়নায় লুকিয়ে ভারতের ৩০০ বছর পুরনো ঐতিহ্য, রয়েছে শ্রীকৃষ্ণের যোগ
-
অভিষেকের আমতলার অফিস ভাঙায় ছিল স্থগিতাদেশ, সেই মামলায় এবার কী জানাল হাই কোর্ট?
-
সদ্যোজাতর মঙ্গলে পুজোর আয়োজন, ঠোঁট ফুলিয়ে কান্না পূজার মেয়ের, দেখুন ভিডিও