Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

ভিআইপি সুলভ মানসিকতা ঝেড়ে ফেলুন, দলের সাংসদদের বার্তা প্রধানমন্ত্রীর

নিজের সরকারি বাসভবনে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৭, ১১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৭, ১১:২১

options
link
ভিআইপি সুলভ মানসিকতা ঝেড়ে ফেলুন, দলের সাংসদদের বার্তা প্রধানমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতা-মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি  হয়েছে। আর এবার দলের সাংসদের ভিআইপি সুলভ মানসিকতাও ঝেড়ে ফেলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[ধর্মান্তরিত না হলে কেটে ফেলা হবে হাত-পা, হিন্দু লেখককে ফতোয়া মৌলবাদীদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছরে বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করেছে বিজেপি। ২০১৯ সালে লোকসভা ভোটেও দেশের বৃহত্তম রাজ্যে সেই জয়ের ধারা অক্ষুন্ন এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। শুক্রবার দিল্লিতে নিজের সরকারি বাসভবনে পশ্চিম উত্তরপ্রদেশের দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বিজেপি সাংসদের জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ করে গড়ে তোলার  নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সাংসদদের আরও বিনয়ী হতে হবে। ভিআইপি সুলভ মানসিকতাও ঝেড়ে ফেলে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে। বিপদে-আপদে তাঁদের পাশে দাঁড়াতে হবে। প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টিতেই জিতেছিল বিজেপি।

[জওয়ানদের জন্য পুষ্টিকর খাবার বানাচ্ছে DRDO, জানালেন প্রতিরক্ষামন্ত্রী]

কেন্দ্রে ক্ষমতায় আসার পরই দেশ থেকে ভিআইপি কালচারের অবলুপ্তি ঘটাতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১ মে থেকে সারা দেশেই মন্ত্রী, আমলা ও রাজনৈতিক নেতাদের গা়ড়িতে লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সরকারি নির্দেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার স্পিকার ছাড়া আর কেউ গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না।

[প্যাকেটে কম খাবার, মোটা অঙ্কের জরিমানা পেপসিকোর]

রাজনৈতিক মহলের মতে, শুধুমাত্র নির্দেশিকা জারি করেই যে দেশ থেকে ভিআইপি কালচারের অবলুপ্তি ঘটানো যাবে না, তা এখন বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বস্তত, মোদির রাজ্য গুজরাটে এক নিরাপত্তারক্ষী ‘কাকা’ বলে সম্বোধন করায় বেজায় চটে গিয়েছিলেন সে রাজ্যের বিধানসভার স্পিকার রমনলাল ভোরা। স্পিকারের অভিযোগের ভিত্তিতে ওই নিরাপত্তারক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করে গান্ধীনগর সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকী, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে চুক্তিও বাতিল করে দেওয়া হয়। এই প্রেক্ষাপটেই দলের সাংসদ, বিধায়কদের মানসিকতা পরিবর্তনের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.