সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বনধে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকা৷ এবারে কাশ্মীরী পণ্ডিতদের প্রত্যাবর্তনের দাবি ও অবসরপ্রাপ্ত জওয়ানদের আবাসন তৈরি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক৷ এই দুই বিষয়েই বৃহস্পতিবার উপত্যকায় বনধ ডাকে বিচ্ছিনতাবাদী সংগঠনগুলি৷ কাশ্মীরী পণ্ডিতদের পক্ষে সমর্থন দিলেও অবসরপ্রাপ্ত সেনার আবাসন তৈরি নিয়ে প্রতিবাদে মুখর হয়েছে তারা৷
ইতিমধ্যেই গৃহবন্দি করা হয়েছে হুরিয়তের শীর্ষ নেতা মিরওয়েজ উমর ফারুখকে৷ গ্রেফতার করা হয়েছে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিককে৷ সেই কারণেই ডাকা হয়েছে এই বনধ৷ বনধে কার্যত বিপর্যস্ত উপত্যকার দৈনন্দিন জীবন৷ বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-দোকানগুলি৷ সরকারি অফিসগুলিতেও উপস্থিতির হার বেশ কম৷
ক্ষমতায় আসার পর থেকে মেহবুবা মুফতির সরকার কাশ্মীরী পণ্ডিতদের ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ তবে অবসরপ্রাপ্ত সেনা আবাসনের জন্য এখনও কোনও জমি নির্বাচন করা হয়নি বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে৷ বিচ্ছিনতাবাদীদের এই বিরোধকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
স্ত্রীকে ‘ভাইঝি’ সাজিয়ে বিয়ের আয়োজন, কন্যাদান করলেন স্বামীই! তারপর…
-
বাহারি রেস্তরাঁ, চড়া দামের আড়ালে পচা খাবার! প্রশ্নে খাদ্যনিরাপত্তা?
-
পুটলিতে বেঁধে পাচার হচ্ছিল সোনা! বাজেয়াপ্ত সাড়ে ১৭ কোটির ‘বিস্কুট’, ধৃত বাংলাদেশি
-
আইপিএলের সঙ্গে রেষারেষি সার! ভারতের কাছে ‘হেরে’ বদলাচ্ছে পিএসএলের দিনক্ষণ
-
মাদকের কারবার! মিশরের জনপ্রিয় মহিলা উপস্থাপক সারা খলিফাকে মৃত্যুদণ্ড দিল আদালত