সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হোন৷ নচেৎ নীরবতা সন্ত্রাসবাদকে আরও শক্তিশালী করে তুলবে৷ অমৃতসর আয়োজিত হার্ট অফ এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে পাকিস্তানকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধেই নয়, যারা সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে, আর্থিক সাহায্য করছে ভারত তাদেরও বিপক্ষে বলে জানান মোদি৷ বলেন, আফগানিস্তানের সংসদ ভবনে পূনর্গঠন করে ভারত তার কথা রেখেছে৷ তাঁর দাবি, সন্ত্রাস আফগানিস্তানেরও শান্তি বিঘ্নিত করছে৷
এবার, ভারতের অমৃতসরে অনুষ্ঠিত ১৬ তম ‘হার্ট অফ এশিয়া’ কনফারেন্সের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগান প্রধানমন্ত্রী আসরফ ঘানি৷ পাশাপাশি পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, রাশিয়া, সৌদি আরব, চিন, সহ মোট ১৪টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছে৷
PM @narendramodi concludes: Let us re-dedicate ourselves to making Afghanistan a Geography of Peace #HeartofAsia pic.twitter.com/nJYXMFdIJO
— Vikas Swarup (@MEAIndia) December 4, 2016
এদিকে পাকিস্তানকে পাশ কাটিয়ে সম্মেলনের ফাঁকেই আফগান প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, বৈঠকে মূলত বানিজ্য ও প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে৷ বৈঠকে আফগানিস্তানের গঠনমূলক কাজকর্ম, স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত৷ একইসঙ্গে আফগানিস্তানের মাটি থেকে জঙ্গি কার্যকলাপকে সমূলে উৎখাত করার বিষয়েও গুরুত্ব দেন মোদি৷
PM identifies four key issues in supporting Afghanistan, beginning w/ an Afghan-led, Afghan-owned & Afghan-controlled process pic.twitter.com/rDaHaU7M76
— Vikas Swarup (@MEAIndia) December 4, 2016
এদিকে ভারত-আফগান বানিজ্যের ক্ষেত্রে তাদের দেশের রাস্তা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান৷ সেকারণে আকাশপথে যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকে সেবিষয়েও আফগান প্রেসিডেন্টের সঙ্গে মোদির আলোচনা হয়৷ প্রসঙ্গত, কিছুদিন আগে পাক হাইকমিশনার ভারতকে পরোক্ষভাবে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়৷ পাক হাইকমিশনার আবদুল বসিত বলেন, আয়োজক দেশের তরফে প্রস্তাব এলে পাকিস্তান হার্ট অফ এশিয়া কনফারেন্সের ফাঁকে আলোচনার জন্য তৈরি৷ এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখ্য উপদেষ্টা সরতাজ আজিজও৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ