Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’ গায়িকাকে, অভিযুক্ত গায়ক দেবজিৎ

গ্রেপ্তার ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৯, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৯, ১৫:৫৩

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’ গায়িকাকে, অভিযুক্ত গায়ক দেবজিৎ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক দেবজিৎ দত্তের বিরুদ্ধে। এক উঠতি গায়িকার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার গায়ককে তোলা হয়েছিল আদালতে। দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

[চিকিৎসার জন্য লন্ডনে? ইরফানের আবেগঘন পোস্টে মন খারাপ অনুরাগীদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০০৯ সালে রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেন দেবজিৎ। প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেন তিনি। এরপরই মুম্বইয়ে প্রতিষ্ঠা পান বাঙালি গায়ক। বাংলাতেও একাধিক গান রয়েছে তাঁর। জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে যাদবপুরের ওই উঠতি গায়িকার সঙ্গে দেবজিতের সম্পর্ক। পাড়ার একটি গানের অনুষ্ঠান সূত্রে দু’জনের পরিচয়। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। গায়িকাকে বিয়ের প্রতিশ্রুতি দেন দেবজিৎ। অভিযোগ, গত ডিসেম্বর মাসে একটি গাড়িতে গায়ক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তারপর বেশ কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি হয়। বিয়ের কথা ভেবেই তখন এ সম্পর্ক মেনে নিয়েছিলেন ওই তরুণী। কিন্তু ফেব্রুয়ারি থেকে ওই তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন দেবজিৎ। ধীরে ধীরে দূরত্ব বাড়াতে শুরু করেন। এমনকী, ফেসবুকেও মহিলাকে ব্লক করে দেওয়া হয়। গায়কের সঙ্গে সরসারি কথা বললে তিনি বিয়ে করতে অসম্মত হন। অন্য মহিলাদের সঙ্গেও তাঁর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন ওই গায়িকার।

[ক্ষয়রোগে আক্রান্ত, টাকার অভাবে হাসপাতালে পড়ে সলমনের নায়িকা]

সম্প্রতি যাদবপুর থানায় দেবজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ককে। আদালতে তোলা হলে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন দেবজিৎ। যদিও তাঁকে দুই দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। এদিকে ওই তরুণী যাদবপুরে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িমালিকেরও দাবি, দেবজিৎ বহুবার গিয়েছেন ওই তরুণীর কাছে।

[বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে গুরুতর জখম আলিয়া]

 

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.