Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
করোনা ভাইরাস

আরও ভয়াবহ হচ্ছে করোনা, সব রেকর্ড ভেঙে দেশে একদিনে আক্রান্ত ৬৪ হাজারেরও বেশি

দেশে মোট আক্রান্তের সংখ্যাটা টপকে গেল সাড়ে ২১ লক্ষের গণ্ডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২০, ০৯:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২০, ০৯:৪৯

options
link
আরও ভয়াবহ হচ্ছে করোনা, সব রেকর্ড ভেঙে দেশে একদিনে আক্রান্ত ৬৪ হাজারেরও বেশি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ থেকে আরও ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। আগস্ট মাস পড়ার পর থেকেই গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হারে বাড়ছে দেশের COVID-19 আক্রান্তের সংখ্যা। সেই ধারা অব্যাহত থাকল রবিবারও। এদিন সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন প্রায় সাড়ে ৬৪ হাজার মানুষ। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়ে গেল সাড়ে ২১ লক্ষের গণ্ডি।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪ হাজার ৩৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লক্ষ ৫৩ হাজার ১১ জন। এদের মধ্যে ১৪ লক্ষ ৮০ হাজার ৮৮৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৬ লক্ষ ২৮ হাজার ৭৪৭ জন। মোট সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে এই মুহূর্তে এদেশেই বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। স্রেফ গত দশদিনে ভারতে প্রায় ৬ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। যা রীতিমতো ভয়াবহ। 

[আরও পড়ুন: কাজে দিচ্ছে বয়কটের ডাক! একধাক্কায় চিনা পণ্যের আমদানি প্রায় ২৫ শতাংশ কমাল ভারত]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৩ হাজার ৩৭৯ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.