সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রীরা চিকিৎসার জন্য নিয়মিত বাইরে যান৷ তাহলে সেনাকে নিয়ে যাওয়া হবে না কেন? শনিবার এ প্রশ্নই তুললেন গুরুতর জখম বিএসএফ জওয়ান গুরনাম সিংয়ের বোন গুরজিৎ কৌর ৷
গতকাল রাতে ফের সীমান্তচুক্তি লঙ্ঘন করে গোলাগুলি শুরু করে পাকিস্তান৷ পাল্টা জবাব দেয় বিএসএফও৷ তাতেই গুরুতর আহত হন গুরনাম সিং৷ সংকটজনক অবস্থায় তাঁকে জম্মুর এক হাসপাতালে ভর্তি করা হয়৷ পাক হামলার পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরা৷ ভারতীয় ভূখণ্ডে জঙ্গি ঢোকাতে ও সেনাদের নজর ঘোরাতেই পাকিস্তানের এই গুলিবর্ষণ বলে মনে করছে ভারতীয় সেনা৷ যদিও পাকিস্তানের এই কৌশল কার্যকরী হয়নি৷ ৬ জঙ্গি ঢোকানোর চেষ্টা রুখে দেন ভারতীয় জওয়ানরা৷ গুলির লড়াইয়ে খতম হয় এক জঙ্গি৷ এদিকে পাক বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়েও সাত পাক রেঞ্জার্সের মৃত্যু হয়৷
পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া গেলেও গুরনাম সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে সংকট কাটছে না৷ আর সেই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ এক প্রশ্ন তুললেন আহত জওয়ানের বোন৷ তাঁর দাবি, সরকার বিদেশে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করাক৷ মন্ত্রীদের ক্ষেত্রে প্রায়শই এ কাজ করা হয়৷ তাহলে একজন সেনার ক্ষেত্রে এ ব্যবস্থা নেওয়া হবে নাই বা কেন? বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসারও দাবি তুলেছেন তিনি৷ প্রশ্ন তুললেও সেনার তরফে এর কোনও জবাব দেওয়া হয়নি৷ আদৌ গুরনাম সিংকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কি না, তাও জানানো হয়নি৷
He is critical.Why can’t Govt take him abroad for treatment? Ministers go why not take a soldier?: sister of Gurnam(injured in Pak firing) pic.twitter.com/18KwkI2ERk
— ANI (@ANI_news) October 22, 2016
সর্বশেষ খবর
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের
-
‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?
-
‘সন্তান প্রসব করেই চলেছ’, দিদিকে নিয়ে ‘সাইয়ারা’ আহানের রসিকতা, হাসির রোল নেটভুবনে