Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Shiv Sena UBT

তৃণমূলের পর ভাঙল উদ্ধবের শিব সেনা! চার্টার্ড ফ্লাইটে দিল্লি এসে স্পিকারকে চিঠি বিদ্রোহীদের

তৃণমূলের ধাঁচেই এবার ভাঙল উদ্ধব ঠাকরের শিব সেনা। একযোগে একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৫:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৫:০৬

options
link
তৃণমূলের পর ভাঙল উদ্ধবের শিব সেনা! চার্টার্ড ফ্লাইটে দিল্লি এসে স্পিকারকে চিঠি বিদ্রোহীদের zoom
উদ্ধবের বৈঠকে গরহাজির ২৩ বিধায়ক। ফাইল ছবি।
Advertisement

যাবতীয় জল্পনার অবসান। তৃণমূলের ধাঁচেই এবার ভাঙল উদ্ধব ঠাকরের শিব সেনা। একযোগে একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। মঙ্গলবার মধ্যরাত থেকে একে একে চাটার্ড ফ্লাইটে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ছ’জন লোকসভার সাংসদ এসে হাজির হন দিল্লিতে। একনাথ শিণ্ডের ছেলে শ্রীকান্ত শিণ্ডের সঙ্গে দেখা করেন। তারপর যৌথভাবে ৬ জনের সাক্ষরিত চিঠি তাঁরা স্পিকারের কাছে জমা দেন। তাঁদের সাফ বক্তব্য, ‘আমরা একনাথ শিণ্ডের শিব সেনার সঙ্গে মিশে যেতে চাই।’

গত কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে বড়সড় ভাঙনের জল্পনা মাথাচাড়া দিচ্ছে। দিন কয়েক আগে উদ্ধব নিজের দলের সাংসদদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে হাজির হননি ৯ জন সাংসদের ৬ জন। খোদ উদ্ধব ঠাকরে ফোন করলে তাঁদের মধ্যে কয়েকজন বৈঠকে হাজিরা দেন ভারচুয়ালি। সেটাও নামমাত্র। ওই সাংসদরা আদিত্য ঠাকরের জন্মদিনের সেলিব্রেশনেও হাজির ছিলেন না। তখন থেকেই জল্পনা শুরু হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। এই ছয় সাংসদ মঙ্গলবার গভীর রাত থেকে একে একে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লি আসেন। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা ছিল। দিল্লিতে এসে তাঁরা দেখা করেন শ্রীকান্ত শিণ্ডের সঙ্গে। ভোররাতে রাজধানীতে আসেন একনাথ শিণ্ডেও। তাঁদের সঙ্গেও দেখা করেন বিদ্রোহীরা। সূত্রের দাবি, শিণ্ডের সঙ্গে সাক্ষাতের পরই দল ভাঙার ব্যাপারটা চূড়ান্ত করে ফেলেন ওই ৬ সাংসদ। ৯ জনের মধ্যে ৬ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশ সাংসদ একসঙ্গে শিণ্ডে সেনার সঙ্গে দল মিশিয়ে দেওয়ার প্রস্তাবে সই করেছেন। সেই চিঠি স্পিকার ওম বিড়লার কাছে জমাও পড়েছে। যদিও স্পিকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে শীঘ্রই ওই প্রস্তাবে তিনি সায় দিতে পারেন বলে মনে করা হচ্ছে। যার অর্থ, বিজেপির পরিকল্পিত ‘অপারেশন টাইগার’ সম্পন্ন হওয়ার পথে। 

বিদ্রোহীদের দাবি, উদ্ধব ঠাকরে নিজেদের দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই শিণ্ডের সঙ্গে মিশে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এদিকে পালটা পদক্ষেপ করছে উদ্ধব শিবিরও। তাঁরাও ওই বিক্ষুব্ধ সাংসদদের শোকজ নোটিস দিচ্ছেন। কেন শিণ্ডে সান্নিধ্যে তাঁরা? যদি সাতদিনের মধ্যে তাঁরা জবাব না দেন, তাহলে স্পিকারের কাছে তাঁদের সাংসদ পদ বাতিলের আর্জি জানানো হবে বলে খবর উদ্ধব শিবির সূত্রে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.