সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্কে গায়ক সোনু নিগমের সমর্থনে কথা বলার জন্য প্রকাশ্যে কোপানো হল এক ব্যক্তিকে৷ বুধবার এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের গোপালপুরা এলাকায়৷ আক্রান্ত ব্যক্তির নাম শিবম রাই৷
[‘শুধু মাথা কামালেই হবে না, ইনাম পেতে পূরণ করতে হবে বাকি দুই শর্ত’]
সূত্রের খবর, আজান নিয়ে গায়ক সোনু নিগমের বক্তব্যকে সমর্থন করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রাই৷ তারপরই তাঁকে ফোনে হুমকি দেয় মহম্মদ নাগরি ও ফায়জান খান নামে দুই অভিযুক্ত৷ সাংবাদিকদের রাই জানিয়েছেন, ওই অভিযুক্তদের ডাকে তিনি ও তার এক বন্ধু ফ্রিগঞ্জ নামের এক এলাকায় যান৷ সেখানেই তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ফায়জান ও মহম্মদ৷ ওই হামলায় গুরুতর জখম হয়েছেন তাঁর বন্ধু৷ ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ৷ মাধবনগর থানার ভারপ্রাপ্ত অফিসার এম এস পারমার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩০৭ ধারায় (হত্যার চেষ্টা) মামলা রুজু হয়েছে৷ তবে অভিযুক্তরা এখনও অধরা৷
[গাড়ির জন্য ছেড়ে গিয়েছিল প্রেমিকা, ৬৫-তেও গাড়ি চুরি করে চলেছে ‘আশিক’]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের