সুব্রত বিশ্বাস: পুজো মানেই দিন কয়েক জীবনের ভোল বদল৷ তা সে পোশাকই হোক বা খাবার কিংবা জীবনশৈলী৷ বদল সবখানেতেই৷ আর এজন্য পুজোর সময় ট্রেন যাত্রীদের খাবারের মেনুতেও বদল ঘটাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিজম কর্পোরেশন৷
কর্পোরেশনের পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানান, পুজোর দিনগুলিতে মেনুতে পুজো-পুজো গন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাঙালির মহাপুজো তাই খাবারে বাঙালিওয়ানার স্বাদ রাখা হবে৷ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ দিল্লি দুরন্ত, শিয়ালদহ-পুরী দুরন্ত, হাওড়া-মুম্বই দুরন্ত, হাওড়া-পুনে দুরন্ত, হাওড়া-দিঘা এসি সুপার ফাস্ট এক্সপ্রেস-সহ আইআরসিটিসি নিয়ন্ত্রিত ক্যাটারিং ব্যবস্থার ট্রেনগুলিতে এই মেনুর পরিবর্তন ঘটবে৷
সপ্তমী, অষ্টমী ও নবমী তিনদিনই মেনুর বদল ঘটবে৷ তবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্তও এই বদল ঘটতে পারে৷ লাঞ্চ ও ডিনার সবেতেই বদলাবে মেনু৷ নারকেল কোরা দিয়ে ছোলার ডাল, মুগডাল ভাজা করে তৈরি, ছানার কোপ্তা, পোলাও সঙ্গে সামঞ্জস্য রেখে চিকেন ও মাছের ঝোল৷ প্যান্ট্রিকারে অবশ্য এই খাবার তৈরি হবে না৷ খাবার যাবে হাওড়া ও শিয়ালদহের বেস কিচেন থেকে৷
খাবারের মেনু পরিবর্তনেই সার্বিকভাবে পুজোর আনন্দ মেটাতে চায় রেল৷ ট্রেনে ওঠা থেকে নামা পর্যন্ত প্রতিটি মুহূর্তেই যেন যাত্রীদের মনে পড়ে মর্ত্যে দেবী দূর্গার আগমন ঘটেছে, সেই মতো বেশ কিছু আয়োজনও থাকছে পুজো সংক্রান্ত বিষয়ে৷ যেমন পুজোর থিমের উপর সংগীত, পুজোর লেখা সম্বলিত পত্রিকা, থাকবে দেবীর অবয়বের প্রতিমূর্তিও৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে নরওয়ের ‘গোপন অস্ত্র’ ৩০০ কেজি মাছ! হাল্যান্ডদের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ব্রাউন চিজও
-
সাইকেল করে স্কুল-টিউশন-প্রেম, দু’চাকার জীবনসংগ্রাম!
-
আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?
-
ঝোড়ো ব্যাটিং শুভেন্দুর! শ্যামাপ্রসাদের নামে মিউজিয়াম, পুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার
-
দীর্ঘ সফরের প্রস্তুতি নিচ্ছেন? সঙ্গে রাখুন টেনিস বল! উপকারিতা জানলে অবাক হবেন