সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দে ভারতের ধাক্কায় মর্মান্তিক পরিণতি। রবিবার বেঙ্গালুরুর শহরতলি এলাকায় দুই নার্সিং পড়ুয়ার মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ এই খবর নিশ্চিত করেছে।
নিহত দুই পড়ুয়া হলেন, ১৯ বছরের স্টার্লিং এলিজা শাজি এবং ২০ বছরের জাস্টিন জোসেফ। দু’জনেই কেরলের বাসিন্দা। বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং কলেজে পড়াশোনা করতেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, দুপুর ২.৩৫ মিনিট নাগাদ চিক্কাবানাভারা রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ওই দুই পড়ুয়া রেল লাইন পার করার চেষ্টা করছিলেন। কলেজ থেকে বাড়ি ফেরার সময় রেল লাইনের উপরে, বেলাগাভিগামী বন্দে ভারত তাঁদের ধাক্কা মারে। ট্রেনের অত্যন্ত দ্রুত গতির কারণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। এটা দুর্ঘটনা নাকি এর পিছনে আত্মহত্যার সম্ভাবনা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বেঙ্গালুরু গ্রামীণ রেলওয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট জমা করেছে।
অক্টোবর মাসেও একই রকম আরেকটি ঘটনা ঘটে। বিহারের পূর্ণিয়ার কাছে একটি বন্দে ভারত ট্রেন পথচারীদের ধাক্কা দেয়। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়, একজন গুরুতর আহত হন।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার