সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই, মাসকট যাওয়ার কথা ভাবছেন৷ মরুশহরের ঝাঁ চকচকে জীবনযাত্রা চাক্ষুষ করতে হলে তো বিমান ছাড়া গতি নেই৷ এবার আর হাজার হাজার টাকা নয় মাত্র শ’পাঁচেক টাকা খসালেই মিলবে আস্ত বিমানের টিকিট৷ আম আদমির কথা ভেবে এমনই সুবিধের কথা চিন্তা করেছে দেশি বিমানসংস্থা স্পাইসজেট৷
সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের মধ্যে যে কোন জায়গায় যেতে হলে মাত্র ৫১১ টাকা খরচ করলেই মিলবে টিকিট৷ তবে কর অতিরিক্ত৷ এই ভাড়ায় দেশের মধ্যে যে কোনও জায়গায় যাওয়া যাবে ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ এছাড়াও ব্যাঙ্কক, মাসকট বা দুবাইতেও যাওয়া যাবে অল্প খরচে৷ বিদেশে যেতে হলে কর ছাড়া খরচ করতে হবে মাত্র ২ হাজার ১১১ টাকা৷ বিদেশে যাওয়া যাবে আগামী ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত৷ তবে দেশে হোক বা বিদেশে যে কোন জায়গায় যেতে হলে বুকিং করতে হবে ১৭ মে থেকে ১৯ মে-র মধ্যে৷ বার্ষিক সেলের জন্য স্পাইসজেট এই সুবিধে দেবে যাত্রীদের৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?