সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে দ্বিগুণ খুশি৷ সস্তা হল গৃহঋণ৷ গৃহঋণের সুদের হার গত ছ’বছরে সর্বাধিক কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ফেস্টিভাল স্কিমের আওতায় মহিলারা ঋণ নিলে তাদের সুদের হার দিতে হবে ৯.১ শতাংশ৷ অন্যদের ঋণের সুদের হার হবে ৯.১৫ শতাংশ৷ ৫০ লাখ টাকা গৃহঋণ নিলে প্রতি মাসে ৫৪২ টাকা সুদের ছাড় হবে৷ গত সপ্তাহে দীপাবলির ঠিক আগে এসবিআই তাদের সাধারণ সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল৷ এরপরই এদিন গৃহঋণে সুদ কমানোর কথা ঘোষণা করা হল৷ এর ফলে সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন৷
যাঁরা নতুন ফ্ল্যাট বা বাড়ি তৈরির জন্য ঋণ নেওয়ার কথা ভাবছিলেন তাঁদের অনেকেই এসবিআই-এর এই ফেস্টিভাল স্কিমের কথা জেনে খুশি হবেন৷ তবে ২০১৬ সালে নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত যাঁরা গৃহঋণ নেবেন তাঁরাই শুধু উৎসবের মরশুমের এই সুদের হারে গৃহঋণ পাবেন৷ এক ধাক্কায় গৃহঋণে সুদের হার এসবিআই এতটা কমিয়ে দিয়ে পিছনে ফেলে দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ককে৷ এতদিন এই বেসরকারি ব্যাঙ্কগুলি ঋণগ্রহীতাদের সর্বাধিক কম ৯.৩ শতাংশ সুদের হারে গৃহঋণ দিত৷ এসবিআই-এর এমডি রজনীশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গৃহঋণে সুদের হার কমানোর ফলে যদি কেউ ৫০ লাখ টাকা ঋণ নেন তবে তাঁকে প্রতি মাসে ইএমআই ৫৪২ টাকা কম দিতে হবে৷ এমনিতেই গত মার্চ মাসে ১৫০০ টাকার বেশি ইএমআই-এর রেট কমিয়েছিল এসবিআই৷
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের