সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়ের জেরে বৃহস্পতিবার নতুন করে অশান্তি ছড়াল। সাপোরে এদিন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে কলেজ পড়ুয়াদের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর মিলেছে।
[অগ্নি-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত]
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে সাপোরের একটি সরকারি কলেজের পড়ুয়ারা কলেজ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, বিক্ষোভ চলাকালীনই পড়ুয়ারা আইনভঙ্গের চেষ্টা করে। তখনই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়। বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাসের শেল ছোড়ে সেনা।
গত ১৫ এপ্রিল পুলওয়ামায় একটি সরকারি ডিগ্রি কলেজে ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে নির্দেশ দেয় সেনাবাহিনী। পড়ুয়ারা সেই নির্দেশের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে শামিল হয়। ধীরে ধীরে আন্দোলনের মাত্রা বাড়তে থাকে। শ্রীনগর-সহ অন্যান্য জায়গাতেও পড়ুয়াদের বিক্ষোভ বাড়তে থাকে। বেশ কয়েজনকে আটক করে পুলিশ ও সেনার যৌথবাহিনী। একাধিক জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে পড়ুয়ারা।
[শহিদের সন্তানদের জন্য বিনামূল্যের আবাসিক স্কুল খুলবেন রামদেব]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১