সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাঠ্যপুস্তকে জায়গা পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত এবং তার ফলাফল৷ দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে নোট বাতিল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানানোর সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার৷
খুব শীঘ্রই রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (আরবিএসই) তাদের নতুন পাঠ্যক্রমে ‘ক্যাশলেস ইকোনমি’ এবং নোট বাতিলের সিদ্ধান্তকে অন্তর্ভুক্ত করতে চলেছে৷ আরবিএসই সভাপতি বি এল চৌধুরি জানিয়েছেন, পাঠ্যক্রমে যুক্ত হবে ‘মোবাইল ওয়ালেট স্ট্রাকচার’ এবং ‘ক্যাশলেস সিস্টেম’৷
যদিও অভিজ্ঞ শিক্ষাবিদদের মত, যদি নোট বাতিলের সিদ্ধান্ত সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানাতেই হয়, তবে সিদ্ধান্তের ভাল এবং খারাপ উভয় দিক সম্পর্কেই তাদের জানাতে হবে৷
রাজস্থানের শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে ভাল চোখে দেখছে না কংগ্রেসও৷ টুইট করে সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শচীন পাইলটও৷
(রাজনৈতিক দলগুলির প্রায় ৬৯% আয়ের উৎসই ভূতুড়ে!)
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র