Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Subramanian Swamy

‘অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা, সবেতেই ব্যর্থ প্রধানমন্ত্রী’, মোদিকে ফের আক্রমণ সুব্রহ্মণ্যম স্বামীর

কেন বারবার মোদি বিরোধিতা করতে দেখা যাচ্ছে বর্ষীয়ান এই বিজেপি নেতাকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ১৮:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ১৮:৫৫

options
link
‘অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা, সবেতেই ব্যর্থ প্রধানমন্ত্রী’, মোদিকে ফের আক্রমণ সুব্রহ্মণ্যম স্বামীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কড়া সমালোচক প্রবীণ সুব্রহ্মণ্যম। বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি অভিযোগ করলেন, গত ৮ বছরে দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে মোদি সরকার।

ঠিক কী লিখেছেন প্রবীণ রাজনীতিবিদ? টুইটারে একটি পোস্টে তিনি লিখেছেন, ”গত ৮ বছরে আমরা দেখেছি মোদি আর্থিক উন্নতির লক্ষ্যপূরণ করতে পারেননি। বরং ২০১৬ সাল থেকে বৃদ্ধির হার কমতে শুরু করেছে। জাতীয় নিরাপত্তাও ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে। মোদি চিন সম্পর্কেও অজ্ঞ। সামলে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে, সেটা কি উনি জানেন?”

Advertisement

[আরও পড়ুন: মা-বাবার পছন্দের পাত্রকে বিয়েতে আপত্তি, ডেটে গিয়ে যুবকের ঘাড়ে কোপ তরুণীর]

তাঁর এহেন পোস্টের নিচে নানা মত দিতে দেখা গিয়েছে নেটিজেনদের। একজন জানতে চান, এই পরিস্থিতিতে তিনি কী পরামর্শ দেবেন মোদিকে। এর জবাবে সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ”প্রাচীন ঋষিরা তাঁদেরই জ্ঞান বিতরণ করতেন যাঁদের সেটা গ্রহণ করার মতো শ্রদ্ধা থাকত।” যদিও বহু নেটিজেনই বিরোধিতা করেছেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতার মন্তব্যের। অনেকেই জানিয়েছেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চেয়ারে মোদির চেয়ে কেউ যোগ্য নন।

কিন্তু কেন বারবার এভাবে মোদি বিরোধিতা করতে দেখা যাচ্ছে তাঁকে? আসলে দু’বার মন্ত্রিসভার দায়িত্ব পেলেও মোদির নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তাঁর। সমালোচকদের দাবি, সেই কারণেই তিনি এভাবে সরব কেন্দ্রের বিরুদ্ধে। এর আগেও পছন্দের মন্ত্রক না পেয়ে সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। গত বছর দলের জাতীয় কার্যসমিতির কমিটি থেকেও বাদ পড়তে হয়েছে ‘বিদ্রোহী’ সুব্রহ্মণ্যমকে। তারপর থেকেই বিরোধিতার সুর আরও চড়িয়েছেন তিনি।

[আরও পড়ুন: ত্রিপুরার মাটি কামড়ে পড়ে তৃণমূল, লড়বে চার উপনির্বাচনেও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.