সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটো পরীক্ষাতেই সফল ভাবে পাশ করল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র৷ সোমবার সকালে ওড়িশার চাঁদিপুর সমুদ্র উপকূলের টেস্ট রেঞ্জ থেকে পরমাণু শক্তিধর দু-দুটি পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়৷ দুটি মিসাইলের উৎক্ষেপণই সফলভাবে সম্পন্ন হয়৷
পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত শত্রুপক্ষের ঘাঁটিতে পরমাণু নিক্ষেপের ক্ষমতা রাখে৷ এটি ৫০০-১০০০কেজি পরমাণু অস্ত্র বহনে সক্ষম৷ এর আগেও ২০০৯ সালের ১২ অক্টোবর চাঁদিপুর থেকেই এই ক্ষেপণাস্ত্র দুটির সফল উৎক্ষেপণ করা হয়েছিল৷ এই ইঞ্জিনটি তরল জ্বালানি ও দুটি ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়৷
সোমবার পৃথ্বী-২ মিসাইলটি উৎক্ষেপণ থেকে এটি বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট জায়গায় আঘাত আনা পর্যন্ত পুরো বিষয়টি তদরকি করে ভারতীয় সেনা৷ ছিলেন ডিফেন্স রিসার্চ অ্যন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের(ডিআরডিও)বিজ্ঞানীরাও৷
৯মিটার লম্বা এই মিসাইলটি প্রথম ২০০৩ সালে ভারতীয় সেনার হাতে আসে৷ তারপর ধীরে ধীরে এই মিসাইলটির উন্নতিসাধন করে ডিআরডিও৷
সর্বশেষ খবর
-
পাশে নেই রাধা, নেই রুক্মিণীও! ৫০০ বছরের পুরনো এই মন্দিরে কৃষ্ণের সঙ্গে পূজিতা হন কে?
-
খুন করে দেব! সৌরভ-ডোনাকে লাগাতার হুমকি চিঠি, পুলিশের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক
-
কার্তিক আরিয়ানের প্রেমে মজে করিনা! ভাইরাল ছবি দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘নবাব জানেন?’
-
এইচআইভি আক্রান্ত বলে তৃণমূল আমলে কাজ হারান স্বাস্থ্যকর্মী! ‘বরদাস্ত নয়’, পদক্ষেপের নির্দেশ শারদ্বতের
-
ভাই ৭০০ টাকা ধার শোধ করেনি বলে দাদাকে কুপিয়ে খুন! দিল্লিতে গ্রেপ্তার ৩