সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য বালিতেই তিনি গড়ে তোলেন অসামান্য ভাস্কর্য৷ বালি যেন কথা বলে ওঠে তাঁর হাতে৷ কখনও মহাপুরুষের অবয়ব মূর্ত হয়ে ওঠে, কখনওবা কোনও সামাজিক সতেচনতা প্রসারের ঘটনা ফুটে ওঠে তাঁর বালুশিল্পে৷ এবার বিদেশের মাটিতেও বালির শিল্পেই সোনা ফলালেন তিনি৷ তিনি সুদর্শন পট্টনায়েক৷ দেশের জন্য বালুশিল্পে বিশ্বসেরার সম্মান বয়ে আনলেন তিনি৷

আন্তর্জাতিক আসর থেকে দেশের জন্য বরাবরই সম্মান বয়ে আনেন তিনি৷ অন্তত ৫০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ পুরস্কার এনেছেন ২৭টিরও বেশি৷ আবারও তার মুকুটে জুড়ল সেরার পালক৷ বুলগেরিয়ায় বসেছিল ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন স্যান্ড আর্ট’ ৷ সেখানেই পিপলস চয়েস বিভাগে সোনা জিতলেন সুদর্শন৷

ছোটবেলা থেকেই বালুশিল্পে হাত পাকিয়েছেন তিনি৷ প্রথম যখন ভাস্কর্য তৈরি করেন তখন তাঁর বয়স মোটে সাত বছর৷ তারপর থেকে একের পর এক ভাস্কর্যে সারা দেশকে তাক লাগিয়েছেন৷ মুগ্ধ করেছেন বিদেশের মানুষকেও৷

দেশে তিনিই প্রথম তৈরি করেন ‘দ্য গোল্ডেন স্যান্ড আর্ট ইনস্টিটিউট’ ৷ দেশে এ ধরনের প্রতিষ্ঠান এই প্রথম৷ বুলগেরিয়ার এই প্রতিযোগিতায় তাঁর ভাস্কর্যের বার্তা ছিল মাদকবিরোধী৷ মাদক কীভাবে খেলাধুলার সংস্কৃতি নষ্ট করছে সেই তাই ফুটে উঠেছিল তাঁর শিল্পে৷ শিল্পের মুন্সিয়ানার সঙ্গে এই বার্তাই তাঁর ভাস্কর্যকে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা৷ সারা বিশ্বের মানুষ এই ভাস্কর্যকে সেরা করতে ভোট দিয়েছেন৷ গোটা দুনিয়ার শিল্পপ্রেমীদের পছন্দের ভিত্তিতেই পিপলস চয়েস ক্যাটেগোরিতে স্বর্ণপদক জিতলেন সুদর্শন৷ তাঁর কৃতিত্বে গর্বিত সারা দেশবাসী৷
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?