Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Sudip Banerjee

শেষবেলায় বাজিমাত! সুদীপের নেতৃত্বেই এগোবে ‘বিদ্রোহী’ তৃণমূল, সোমে স্পিকারকে চিঠি?

এতদিনের পরিস্থিতিতে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দিল্লিতে এগোবেন বিদ্রোহী সাংসদরা, সেটাই মনে হয়েছিল।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ২০:০৬

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ২০:০৬

options
link
শেষবেলায় বাজিমাত! সুদীপের নেতৃত্বেই এগোবে ‘বিদ্রোহী’ তৃণমূল, সোমে স্পিকারকে চিঠি? zoom
সংসদে 'বিদ্রোহী' তৃণমূল শিবিরের নেতৃত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায়?

দিল্লিতে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবির একেবারে ঘটনাবহুল হয়ে উঠেছে। রোজই প্রায় নতুন খবর মিলছে। তবে শনিবার যা ঘটল, তা ছোটবেলায় ইংরেজিতে পড়া খরগোশ-কচ্ছপের গল্প মনে করিয়ে দিল! যার নীতিকথা, ধীরে চলো, ধরে চলো, তবেই জিতবে। সব সমীকরণ ঠিক থাকলে এমনটাই ঘটতে চলেছে ‘বিদ্রোহী’ তৃণমূলের সংসদীয় দলে। শেষবেলায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন ১৯ সাংসদের দলে নতুন নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠকের পর জল্পনা বাস্তবায়িত হতে চলেছে নিঃসন্দেহে। সেইসঙ্গে এই গুঞ্জনও শোনা যাচ্ছে, তেমনটা হলে কাকলি নন, সুদীপই হবেন ‘বিদ্রোহী’ সাংসদদের নেতা। অভিজ্ঞ ও বর্ষীয়ান এবং লোকসভায় তৃণমূলের প্রাক্তন দলনেতার নেতৃত্বে এগোবেন বাকি সাংসদরা। অর্থাৎ শেষবেলায় এসে বাজিমাত করতে চলেছেন কলকাতা উত্তরের সাংসদই!

এতদিন যেমন পরিস্থিতি ছিল, তাতে সর্বপ্রথম দলের বিরুদ্ধে ফুঁসে ওঠা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দিল্লিতে এগোবেন ‘বিদ্রোহী’রা, সেটাই মনে করা হচ্ছিল। কিন্তু শেষবেলায় এই শিবিরে যোগ দিয়ে সমস্ত অঙ্ক বদলানোর ক্ষমতা রাখেন লোকসভায় তৃণমূলের প্রাক্তন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কাকলি নন, সুদীপই ফের ‘বিদ্রোহী’ তৃণমূল শিবিরের দলনেতা হতে পারেন। সুদীপকে এই শিবিরে টেনে আনার অন্যতম কারিগর আরেক সাংসদ শতাব্দী রায়ও প্রাধান্য পাবেন পদপ্রাপ্তিতে। তিনি হতে পারেন উপ দলনেতা। 

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সুসম্পর্ক দীর্ঘদিনের। চিটফান্ড মামলায় অভিযোগ ওঠায় বেশ কয়েকবছর সুদীপকে কাটাতে হয়েছিল জেলে। জামিনে মুক্ত হওয়ার পর সসম্মানে তিনি ফের রাজনীতিতে সক্রিয় হয়ে নিজের দাপট দেখান। পরপর নির্বাচনে কলকাতা উত্তর সংসদীয় কেন্দ্রটি ধরে রাখতে সক্ষম হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে লোকসভার দলনেতার পদ দিয়েছিলেন মমতা। এছাড়া শোনা যায়, দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সমন্বয় সাধনের কাজটি করতেন সুদীপই। শনিবার সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ বৈঠক করেন কলকাতা উত্তরের সাতবারের সাংসদ। তাতেই জল্পনা প্রায় সত্যি হতে চলেছে। সব ঠিক থাকলে সোমবার তৃণমূলের এই সংসদীয় দলটি নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেবেন। এনডিএ-কে সমর্থনের কথা জানিয়ে সংসদের দুই কক্ষে তাঁদের জন্য পৃথক ব্লকে বসার ব্যবস্থা করার দাবি জানাবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন যেমন পরিস্থিতি ছিল, তাতে সর্বপ্রথম দলের বিরুদ্ধে ফুঁসে ওঠা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দিল্লিতে এগোবেন ‘বিদ্রোহী’রা, সেটাই মনে করা হচ্ছিল। কিন্তু শেষবেলায় এই শিবিরে যোগ দিয়ে সমস্ত অঙ্ক বদলানোর ক্ষমতা রাখেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কাকলি নন, সুদীপই ফের ‘বিদ্রোহী’ তৃণমূল শিবিরের দলনেতা হতে পারেন। সুদীপকে এই শিবিরে টেনে আনার অন্যতম কারিগর, আরেক সাংসদ শতাব্দী রায়ও প্রাধান্য পাবেন পদপ্রাপ্তিতে। তিনি হতে পারেন উপ দলনেতা। তবে সবটাই নির্ভর করছে সোমবার  ‘বিদ্রোহী’ তৃণমূলে সাংসদদের চিঠি এবং স্পিকারের সিদ্ধান্তের উপর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.