সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে মনোনীত প্রার্থীদের তুলনায় বেশি ভোট পেয়েছে নোটা (NOTA)। সেক্ষেত্রে করণীয় কী? মতামত চেয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কি নির্বাচন বাতিল বলে গণ্য করা উচিত? জানতে চাইছে শীর্ষ আদালত।
কোনও কেন্দ্রে সব প্রার্থীর থেকে নোটা বেশি আসন পেলে সেই কেন্দ্রের নির্বাচন বাতিল ঘোষণা করা উচিত। এই দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেছিলেন মোটিভেশনাল স্পিকার শিব খেরা। ওই মামলাকারীর আরও দাবি, যে যে প্রার্থী নোটার চেয়েও কম ভোট পাচ্ছেন, তাঁদের পরবর্তী পাঁচ বছরের জন্য নির্বাচন প্রক্রিয়া থেকে নির্বাসিত করা উচিত।
[আরও পড়ুন: বাম আমলে বঞ্চিত, প্রাথমিকে ৮০০ শিক্ষক নিয়োগের নির্দেশ কোর্টের]
এই মামলায় সওয়াল করতে গিয়ে মামলাকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ন সুরাটের নির্বাচনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, সদ্যই সুরাটে বিজেপি প্রার্থীর কোনও প্রতিপক্ষ না থাকায় ভোট বাতিল হয়েছে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে ভোট বাতিল করা উচিত নয়। বরং ভোট করানো উচিত। একমাত্র যে প্রার্থী ভোট ময়দানে আছেন, তিনি নোটার চেয়ে বেশি ভোট পাচ্ছেন কিনা, সেটাও দেখা উচিত। মামলাকারীদের এই দাবি খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনের মত জানতে চায় শীর্ষ আদালত। সেকারণেই কমিশনকে (Election Commission) নোটিস পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: বাতিল বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন, হাই কোর্টে যাচ্ছেন প্রাক্তন IPS]
উল্লেখ্য, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের রায়েই ভোট প্রক্রিয়ায় ‘নোটা’ অন্তর্ভুক্ত করা হয়। ওই নোটায় পড়া ভোট অবশ্য সার্বিক ফলাফলে কোনও প্রভাব ফেলে না। বরং এই ভোটগুলিকে ‘ইনভ্যালিড’ বা অকেজো হিসাবে গণ্য করা হয়।
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর