চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) বকেয়া কাজ নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সম্প্রতি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখে। তবে রাজ্য সরকারকে মামলাটি তুলে নিতে বলা হয়। তবে মামলার শুনানিতে এদিন একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজ্য সরকার গাফিলতি করেছে বলেও পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট।
দীর্ঘদিন ধরে আইনি জটে ঝুলে রয়েছে চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ। আইনি জট কাটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। পুরো বিষয়টি হাই কোর্ট দেখবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে রাজ্য সরকারের সমালোচনা করে প্রধান বিচারপতির মন্তব্য, ”জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না।” এমনকী উন্নয়নের কাজ নিয়ে ‘জেদ’ করা হচ্ছে বলেও পর্যবেক্ষণ আদালতের।
আরও পড়ুন:
বলে রাখা প্রয়োজন, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু চিংড়িঘাটায় আটকে আছে এই প্রকল্পের কাজ। কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র ৩৬৬ মিটার। সেখানে পিলার নির্মাণ করা হবে। আর সেই কাজ করতে ট্রাফিক ব্লক করতে হবে। আর তা করা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। শুধু তাই নয়, এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টেও। অভিযোগ, এই কাজ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। যদিও এই কাজ করতে কলকাতা হাই কোর্ট নির্দিষ্ট সময় বেঁধে দেয় রাজ্য সরকারকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের