Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court

ভোটদান বাধ্যতামূলক করার আর্জিতে জনস্বার্থ মামলা, কী বলল সুপ্রিম কোর্ট?

বৃহস্পতিবার মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ২০:১৬

options
link
ভোটদান বাধ্যতামূলক করার আর্জিতে জনস্বার্থ মামলা, কী বলল সুপ্রিম কোর্ট? zoom
এদিন শুনানি হয় জনস্বার্থ মামলাটির।
Advertisement

একদিকে যখন পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটাধিকার হারানোর শঙ্কায় বহু মানুষ, এসআইআরে নাম বিবেচনাধীন থাকায় রাতের ঘুম উড়ছে তাঁদের, সেই সময় দেশের প্রত্যেক নাগরিকের ভোটদান বাধ্যতামূলক করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের বক্তব্য, ভোটদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়। কিন্তু ভোট দেওয়ার জন্য কাউকে বাধ্য করতে পারে না আদালত। তাছাড়া বিষয়টি আদালতের এক্তিয়ারভুক্তও নয়।

বৃহস্পতিবার মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। জনস্বার্থ মামলার আবেদনে বলা হয়, প্রত্যেকের ভোটদান বাধ্যতামূলক করতে হবে। এমনকী কেউ ইচ্ছাকৃত ভাবে ভোট না দিলে শাস্তির ব্যবস্থাও করতে হবে। এই মামলাই বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট করেছে, বিষয়টি আদালতের এক্তিয়ারভুক্ত নয়। এই ধরনের নির্দেশিকা দিতে (সংসদের মতো) পারে ‘নীতি নির্ধারণকারী’ সংস্থা। আবেদনকারীকে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতে পারেন বলেও মন্তব্য করে আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি কাউকে ভোট দিতে বাধ্য করা কিংবা না দিলে ‘অপরাধ’ গণ্য করা, এই নীতির বিরোধিতা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “যদি সমাজের দরিদ্র বা নিম্নবিত্ত কোনও মানুষ বলেন, ‘আমাকে তো দিনমজুরি করে পেট চালাতে হয়। এই অবস্থায় আমি কী ভাবে ভোট দিতে যাব?’— আমরা তাঁদের কী উত্তর দেব!” উল্লেখ্য, দিনমজুরদের মতোই অসংখ্য মানুষ পেশাগত দায়িত্বের কারণে ভোট দিতে পারেন না। অতএব, কাউকে ভোটদানে বাধ্য করা যায় না বলেই মত আদালতের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.