Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Twisha Sharma Case

এবার সুপ্রিম কোর্টে তিশার মৃত্যু রহস্য, সোমে মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

তিশার স্বামী সমর্থ সিং এবং তাঁর শাশুড়ি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তাই মামলাটির নিরপেক্ষ তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে মৃতের পরিবার। এই পরিস্থিতিতেই তিশা মৃত্যু মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করল শীর্ষ আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১১:১৫

options
link
এবার সুপ্রিম কোর্টে তিশার মৃত্যু রহস্য, সোমে মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ zoom
তিশা শর্মার রহস্যমৃত্যুর মামলা এবার সুপ্রিম কোর্টে।
Advertisement

প্রাক্তন মিস পুণে তিশা শর্মার রহস্যমৃত্যুর মামলা (Twisha Sharma Case) এবার সুপ্রিম কোর্টে। নয়ডার বাসিন্দা তিশার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার শ্বশুরবাড়ির লোকেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। শনিবার স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৫ মে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত-সহ তিন সদস্যের বেঞ্চে শুনানি হবে এই মামলার।

তিশার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের লোকেরদের অভিযোগ, তিশার স্বামী ও তাঁর শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির লোকজন তদন্তকে ভুলপথে চালনা ও মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তিশার স্বামী সমর্থ সিং এবং তাঁর শাশুড়ি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তাই মামলাটির নিরপেক্ষ তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে মৃতের পরিবার। এই পরিস্থিতিতেই তিশা মৃত্যু মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করল শীর্ষ আদালত। আগামী সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে হতে চলেছে মামলার শুনানি। এছাড়াও তিন সদস্যের এই বেঞ্চে থাকছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি।

Advertisement

আগামী সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে হতে চলেছে মামলার শুনানি। এছাড়াও তিন সদস্যের এই বেঞ্চে থাকছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি।

এদিকে তিশার মৃত্যু মামলায় মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য চার সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে দিল্লি এইমস। শনিবার সন্ধ্যায় এই দল ভোপালে পৌঁছেছে। মধ্যপ্রদেশ হাই কোর্ট শুক্রবার তিশা শর্মার দেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। সেইমতোই এই পদক্ষেপ। বর্তমানে তিশা শর্মার দেহ এইমস ভোপালের মর্গে রাখা আছে। এদিকে, তিশার স্বামী সমার্থ সিংকে শনিবার ভোরে ভোপালে আনা হয়। পরে আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায়। পেশায় আইনজীবী সমর্থ সিং গত ১০ দিন ধরে পলাতক ছিলেন। জবলপুর আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে সমর্থ সিং তাঁর অগ্রিম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। পাশাপাশি, তাঁর মা তথা অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগে জামিন বাতিলের নোটিস জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকার শ্বশুরবাড়ি থেকে তিশা শর্মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিশার শ্বশুরবাড়ির পক্ষ দাবি করা হয়, তিনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু মৃতের বাবা-মায়ের অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন তাঁদের মেয়ে। এর জেরেই মৃত্যু হয়েছে প্রাক্তন মিস পুণের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.