সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষ তো দূরের কথা, তাবড় বহু ব্যায়ামবীরের পক্ষেও এ কাজ করা সম্ভব নয়। মানুষের শরীরী গঠনই অনেক ক্ষেত্রে সে পথে অন্তরায়। কিন্তু সেই অসম্ভব কাজই অনায়াসে করে ফেলছে সুরাটের যশ শাহ। তাঁর ঘাড় ঘুরছে ১৮০ ডিগ্রি। বলা ভাল, তিনি নিজেই ঘোরাতে পারছেন। ইতিমধ্যেই তাঁকে রাবার বয়ের তকমা দিয়ে দিয়েছে দেশবাসী।

আঠেরো বছরের তরতাজা যুবক যশ। অদ্ভুত ক্ষমতার অধিকারী তিনি। নিজের ঘাড় ঘোরাতে পারেন ১৮০ ডিগ্রি। পাশাপাশি হাত ও পা বাঁকাতে পারেন ৩৬০ ডিগ্রি পর্যন্ত। সাধারণ মানুষের পক্ষে তা অসম্ভব তো বটেই, বিস্ময়করও বটে। কী করে এই অসাধ্যসাধন করে চলেছেন তিনি। একটাই উত্তর, নিরন্তর অনুশীলন। কোথাও অবশ্য প্রশিক্ষণ নেননি। জানাচ্ছেন, ভিডিও দেখে দেখেই এই কায়দা রপ্ত করেছেন তিনি। বিস্ময়কর এই যুবকের পুরো শরীরটাই যেন রাবারের মতো। আর তাই তাঁকে রবার বয় বলেই ডাকছে গোটা দেশ।
18-year-old Yash Shah from Surat famous with the name ‘rubber boy’, can rotate his neck at 180 degree, bend hands and legs at 360 degree pic.twitter.com/ce5kAec2ho
— ANI (@ANI_news) May 7, 2017
তা এই বিস্ময়কর প্রতিভা নিয়ে কী করতে চান ওই যুবক? দেশবাসীকে তো চমকে দিয়েইছেন। এখন তাঁর লক্ষ্য, গিনেস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম তোলা। শারীরিক ফ্লেক্সিবিলিটির বিচারে এ ব্যাপারে এতদিন পর্যন্ত দেশে সেরার তকমা ছিল যশপ্রীত সিংয়ের। লুধিয়ানার ১৭ বছরের কিশোরের সে রেকর্ড এবার ভাঙে কি না, সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ