সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের এখনও বাকি কয়েক মাস। কিন্তু ইতিমধ্যেই যেন ভোটের দামামা বাজিয়ে দিয়েছে শাসক জোট এনডিএ (NDA) ও বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। এই পরিস্থিতিতে অর্থাৎ এখনই যদি নির্বাচন হয় তাহলে কারা জিতবে? ইন্ডিয়া টুডে গ্রুপের একটি সমীক্ষার দাবি, জিতবেন মোদিরাই। তবে তাঁদের আসনসংখ্যা কমবে।
‘ইন্ডিয়া টুডে-সিভোটার মুড অফ দ্য নেশন পোল’ জানাচ্ছে, এনডিএ পাবে ৩০৬টি আসন। অর্থাৎ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের বেশ কিছুটা বেশি আসনই থাকবে তাদের হাতে। অন্যদিকে ইন্ডিয়া জোট পাবে ১৯৩টি আসন। অন্যান্য দলগুলি পাবে ৪৪টি আসন।
[আরও পড়ুন: ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করতে শিখুন’, ব্রিকসের মঞ্চে জিনপিংকে বার্তা মোদির]
২০১৯ লোকসভা নির্বাচনে ৩৫৭টি আসন পেয়েছিল এনডিএ। সেই হিসেবে সমীক্ষার দাবি, তাদের আসনসংখ্যা বেশ কিছুটা কমবে। অন্যদিকে বিরোধী জোটের আসন বাড়বে। এর আগে জানুয়ারিতেও এমন এক সমীক্ষা হয়েছিল। সেখানে বলা হয়েছিল এনডিএ পাবে ২৯৮টি আসন। কয়েক মাস পরের ফলাফলে কিছুটা উন্নতি হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোটের। সেই হিসেবে বিরোধী জোটের ভাগে ১৫৩টি আসনের কথা বলেছিল জানুয়ারির সমীক্ষা। এবার সেটাই অনেক বেড়ে ৪০ আসন বেড়ে গিয়েছে।
শতাংশের হিসেব বলছে, এনডিএ পাবে ৪৩ শতাংশ ভোট। অন্যদিকে ইন্ডিয়া পাবে ৪১ শতাংশ ভোট। দল হিসেবে একাই সরকার গড়ার মতো আসন পাবে বিজেপি। তাদের হাতে থাকবে ২৮৭টি আসন। অন্যদিকে কংগ্রেস পাবে ৭২টি আসন। ১৫ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে এই সমীক্ষা হয়েছিল। ২৫ হাজার ৯৫১ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। পাশাপাশি ১ লক্ষ ৩৪ হাজার ৪৮৭টি অতিরিক্ত সাক্ষাৎকারও ট্র্যাক করা হয়েছে। সব মিলিয়ে স্যাম্পল সাইজ ১ লক্ষ ৬০ হাজার ৪৩৮। আর সেই হিসেবই জানাল, এখনই নির্বাচন হলে কেন্দ্রের শাসক বদলের সম্ভাবনা নেই।
[আরও পড়ুন: নির্বাচনের ফল বদলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ডোনাল্ড ট্রাম্প, পরে শর্তসাপেক্ষে জামিন]
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির