সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তড়িঘড়ি উত্তর দেওয়ার জন্য তিনি বিখ্যাত৷ ক’দিন আগেই পেয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর তকমা৷ কারণ বিদেশমন্ত্রকের হাজার ব্যস্ততা সত্বেও প্রত্যাশীর প্রশ্নের উত্তর অবশ্যই দেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
কিন্তু কথায় বলে, মানুষের প্রয়োজনের শেষ-সীমা নেই৷ যাহা পায়, তার চেয়েও বেশি চায়৷ আর টুইটের নাগালে যদি সুষমা স্বরাজের মতো ব্যক্তিত্বকে পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই৷ সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটাই মনে করেছিলেন জনৈক ভেঙ্কট৷ তাই কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর কাছে চেয়ে বসলেন নতুন কেনা ফ্রিজের সমস্যার সমাধান৷
ভেঙ্কটের কেনা ফ্রিজটি দুই মাসের মধ্যেই খারাপ হয়ে যায়৷ কিন্তু, সংশ্লিষ্ট কোম্পানিকে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না৷ সেই কারণেই সুষমার কাছে তাঁর আবেদন৷ তিনি যেন বিষয়টি খতিয়ে দ্যাখেন৷

ভেঙ্কটের এই আবেদনেরও সাড়া দিয়েছেন সুষমা৷ মজা করে ভেঙ্কটকে ভাই সম্বোধন সহযোগে লিখেছেন, তাঁর কাজ মানুষের সমস্যার সমাধান করা, ফ্রিজের নয়৷

সুষমার এই প্রত্যুত্তরেই সাড়া পড়ে গিয়েছে টুইট মহলে৷ মাত্র এক ঘণ্টার মধ্যেই চার হাজার মানুষ রি-টুইট করেছেন সুষমার প্রোফাইলে৷তবে ভেঙ্কটের ফ্রিজ সমস্যার সমাধান হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি