সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেহভাজন চিনা হেলিকপ্টার ঢুকে পড়ল ভারতীয় বায়ুসীমায়৷ এই ঘটনার জেরে গত ৪৮ ঘন্টা ধরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে উত্তরাখণ্ডে৷ ইন্দো-সিনো বর্ডারের কাছে উত্তরাখণ্ডের দ্বিতীয় বৃহত্তম জেলা চামোলিতে ঘুরপাক খাচ্ছিল সন্দেহভাজন চিনা চপার৷ এই ঘটনার জেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
চামোলির পুলিশ সুপার তৃপ্তি ভাট সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, শনিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে৷ তিনি বলেন, “চিনা হেলিকপ্টারটি ভারতীয় বায়ুসীমায় অনুপ্রবেশ করে ৩-৫ মিনিট ঘুরপাক খায়৷” চিনা সেনা এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি৷ এই অনুপ্রবেশ ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, জানতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা৷ চিনা চপারটি সীমান্তে প্রায় ৫০০ মিটার ভিতরে ঢুকে আসে৷ তবে এই ঘটনা নিয়ে প্রকাশ্যে এখনও কোনও বিবৃতি দেয়নি বায়ুসেনা৷
একটি সূত্রের খবর, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উত্তরাখণ্ডের বারোহাতি এলাকায় প্রায় চার মিনিট টহল দেয় চিনা চপার৷ এই প্রথম নয় অবশ্য, এর আগেই একাধিকবার চিনা হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনায় অনুপ্রবেশ করে৷ কয়েকদিন আগে সিয়াচেনে ভারতীয় বায়ুসীমার খুব কাছে টহল দিয়ে যায় পাক সেনার যুদ্ধবিমান মিরাজ৷
Nothing out of routine, Chinese helicopter came 500m inside Indian airspace. Protest raised as per existing bilateral mechanism: Sources
— ANI (@ANI_news) June 4, 2017
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর