সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোটে ঢুকে পড়েছে তিন-চারজন সন্দেহভাজন জঙ্গি৷ সীমান্ত এলাকায় নাশকতা ছড়াতে পারে তারা৷ এই আশঙ্কায় ফের সতর্কতা জারি পাঠানকোটে৷ সন্দেহভাজনদের খোঁজে চলছে তল্লাশি৷
প্রশাসন সূত্রে খবর, পাঠানকোটের শাদিপুরার তারাগড় এলাকায় শুক্রবার রাতে তিন-চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়৷ ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আখ খেতের ভিতরে দেখতে পান স্থানীয়রা৷ যে গ্রামে তাদের দেখা গিয়েছে, সেই এলাকাটি পাক সীমান্ত থেকে ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত৷ সীমান্ত এলাকা দিয়ে একাধিক অসামাজিক কাজ করে কিছু মানুষ৷ তাই শাদিপুরার তারাগড়কেই বারবার আততায়ীরা নিজেদের ঠিকানা গড়ে তোলার চেষ্টা করে৷ এই পরিস্থিতির মাঝে নতুন করে আততায়ীদের আনাগোনায় আতঙ্কিত গ্রামবাসীরা৷ তাঁরা এই ঘটনাটি পাঠানকোট থানার পুলিশকে জানান৷
[বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসর, নিহত তিন]
খবর জানতে পেরেই শুরু হয় তল্লাশি অভিযান৷ এই ঘটনায় এখনও কাউকেই আটক করা যায়নি৷ জঙ্গিরা জইশের সদস্য হতে পারে বলেই অনুমান পুলিশের৷ জঙ্গি আনাগোনার খবর পাওয়ার পর থেকেই পাঠানকোটে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷
Punjab: A local spotted 3-4 suspicious men in Pathankot. Police say “We’ve cordoned the area, search is on. Appeal to people to give us info & cooperate with us. It can’t yet be linked to reports of a car abandoned around 25km away by suspicious men, that probe is on separately” pic.twitter.com/WWrWhrHGsK
— ANI (@ANI) November 24, 2018
[কাসভ যেন ভিডিও গেম খেলছিল! ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা ২৬/১১-র অন্যতম সাক্ষীর]
এর আগেও একটি গাড়ি ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়৷ ওই গাড়িটিতে জম্মু-কাশ্মীরের নম্বর প্লেট লাগানো ছিল৷ বামিয়ালে ব্যারিকেড করে ওই গাড়িটিতে বাজেয়াপ্ত করে পুলিশ৷ গাড়িতে চড়েই জঙ্গিরা পাঠানকোটে ঢুকে গিয়েছে বলেই অনুমান আধিকারিকদের৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিস্ফোরণে কেঁপে ওঠে অমৃতসর৷ গত রবিবার রাজাসাঁসির নিরঙ্কারি ভবনের একটি ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালায় আততায়ীরা৷ দুটি বাইকে চড়ে এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা করে তারা৷ শোনা যায় গুলির আওয়াজও৷ এই ঘটনায় মৃত্যু হয় তিনজনের৷ বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও জঙ্গিদের আনাগোনার খবরে উদ্বিগ্ন পাঠানকোট প্রশাসন৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার