সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হইচই পড়েছিল উত্তরপ্রদেশ বিধানসভায়। মূল কক্ষেই মিলেছিল প্রায় ৬০ গ্রাম মতো সন্দেহজনক সাদা পাউডার। যা মারাত্মক বিস্ফোরক বলেই সন্দেহ করা হচ্ছিল। খোদ যোগীর বিধানসভায় কী করে এহেন কাণ্ড ঘটল, তা নিয়ে কৌতুহলের শেষ ছিল না। যদিও ফরেনসিক পরীক্ষায় উঠে এল অন্য তথ্য। জানা গেল, ওই পাউডার আদতে বিস্ফোরক নয়।
[ এবার কলকাতা মেট্রোয় জুড়ছে অত্যাধুনিক প্রযুক্তির কোচ ]
পুরো ঘটনায় বেজায় চিন্তায় পড়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধায়কদের বসার জায়গার নিচে যে পাউডার মিলেছিল তা পিটিইএন জাতীয় বিস্ফোরক বলেই মনে করা হচ্ছিল। ফলত নাশকতার ছক উড়িয়ে দিতে পারেননি মুখ্যমন্ত্রী। বিস্ফোরক উদ্ধারের পরই লখনউয়ে পৌঁছেছিল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা কক্ষ ও ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করা হয়। এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকেরও ডাক দেন আদিত্যনাথ। ফরেনসিক ল্যাবের রিপোর্টে অবশ্য মিলল স্বস্তি। আগ্রার এক ল্যাবরেটরিতে পাউডারের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞদের মত, এ পাউডারে বিস্ফোরণ ঘটার মতো কিছুই নেই। হায়দরাবাদের অন্য একটি পরীক্ষাগারেও নমুনা পাঠানো হয়েছে। সেখানকার পরীক্ষার ফলাফল অবশ্য এখনও জানা যায়নি।
[ নারকো টেস্টে আপত্তি ঋতুপর্ণার পরিচারিকার, বাড়ছে বিতর্ক ]
বিস্ফোরক মেলার ঘটনায় কঠোর পদক্ষেপই নিতে চলেছেন আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, কক্ষে উপস্থিত সকলকেই মুখোমুখি হতে হবে পুলিশি তদন্তের। পাশাপাশি, জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ যেন পুরো বিষয়টির তদন্ত করে। কিন্তু এই ফরেনসিক রিপোর্টের পর আর সেই ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা অবশ্য জানা যায়নি। এদিকে সরকারের দাবি, আগ্রার ওই ল্যাবে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে নমুনা নাকি পাঠানোই হয়নি। তাহলে রিপোর্ট এল কোথা থেকে? সে প্রশ্নও উঠছে। যদিও প্রশাসনের তরফে জানানো হচ্ছে, পরীক্ষা এখনও চলছে। আপাতত পাউডার নিয়েই বিতর্ক জমে উঠেছে উত্তরপ্রদেশে।
সর্বশেষ খবর
-
এবার তোলাবাজির অভিযোগ নকভির বিরুদ্ধে! পাক বোর্ডের অদ্ভুত নীতিতে অথৈ জলে ক্রিকেটাররা
-
মারাদোনার জন্যই আর্জেন্টিনা ভক্ত, আজ রাত জেগে মেসির জন্য গলা ফাটাবেন ঈশান?
-
বিশ্বকাপ থেকে ‘তাড়ানো’ হোক মেসিদের, পড়ল ১ কোটি ভোট! দেখে নিন ভোটদানের পদ্ধতি
-
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম… উৎসবের ভিড়ে কোভিড রুখতে বড় পদক্ষেপ ওড়িশা সরকারের
-
ব্রিটেনে মসজিদ তৈরির জন্য ৪০ বছরের প্রাচীন মন্দির বিক্রি! আদালতের দ্বারস্থ হিন্দু সংগঠন