সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে স্বস্তি দিতেই বোফর্স তদন্তে ইতি টেনেছিল সুইডেন৷ সিআইএ-এর একটি রিপোর্ট থেকে সম্প্রতি জানা গেল এই তথ্য৷
আটের দশকের এই কেলেঙ্কারিতে জড়িয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম৷ সুইডিস সংস্থা ভারতে তাদের কামান বিক্রির জন্য প্রধানমন্ত্রীকে ঘুষ দিয়েছিল বলে অভিযোগ ওঠে৷ ১৯৯১ সালে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান রাজীব৷ ২০০৪ সালে দিল্লির আদালত অবশ্য জানিয়েছিল, রাজীব গান্ধীর ঘুষ নেওয়ার কোনও প্রমাণ নেই৷
এবার সিলেবাসে ঢুকছে মোদির নোট বাতিলের সিদ্ধান্ত
বোফর্স সংক্রান্ত তদন্ত প্রভাবিত করারও অভিযোগ ছিল রাজীব গান্ধীর বিরুদ্ধে৷ ভারতীয় আধিকারিক ও মিডলম্যানদের ঘুষ দেওয়া নিয়ে পৃথক তদন্ত শুরু করেছিল সুইডেন পুলিশ৷ এ ব্যাপারে সুইডেন ও ভারত যৌথ উদ্যোগে একটি অডিট করে৷ তারপরই এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ যদিও পরে তা বন্ধ করে দেওয়া হয়৷ অভিযোগ, রাজীবের হস্তক্ষেপেই তা বন্ধ হয়৷
এবার ডাকঘরেও মিলবে পাসপোর্ট
ঘুষ ও তদন্তে প্রভাবিত করার অভিযোগে দেশে বিপদে পড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ এছাড়া প্রতিরক্ষা দপ্তরের সরজ্ঞাম সরবরাহকারী সংস্থাও ঘুষের অভিযোগ থেকে মুক্ত হতে চাইছিল৷ এরপরই যৌথ প্রস্তাবে বোফর্স কেলেঙ্কারির তদন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা