সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সেরা দেশের তালিকায় ঠাঁই হল ভারতের৷ প্রথম সেরা একশো দেশের তালিকায় ৭০তম স্থানে আছে ভারত৷ শীর্ষস্থানে আছে ইউরোপের দেশ সুইডেন৷ ১৬৩টি দেশের উপর চালানো হয়েছে সমীক্ষাটি৷
রাষ্ট্রসঙ্ঘ এবং বিশ্ব ব্যাঙ্কের নিরিখে এই সমীক্ষার মাপকাঠি বেছে নেওয়া হয়৷ ৩৫টি ভিন্ন মাপকাঠি রাখা হয় এই সমীক্ষার ক্ষেত্রে৷ বিজ্ঞান, সংস্কৃতি, শান্তি, নিরাপত্তা, আবহাওয়া পরিবর্তন, স্বাস্থ্য—এই সব ক্ষেত্রের নিরিখে বেছে নেওয়া হয় সেরা দেশ৷ সেরা দেশের তালিকায় সুইডেনের পর আছে ডেনমার্ক, হল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, কানাডা, ফ্রান্সের মতো দেশগুলি৷ সবশেষে আছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া৷ এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা দেশ হল সিঙ্গাপুর৷ এই তালিকায় ২৪তম স্থানে আছে সিঙ্গাপুর৷ শ্রীলঙ্কা, বাংলাদেশের স্থান যথাক্রমে ৮৫, ১১৭ এবং ১১৯৷ ২০১৪ সালে সেরা দেশের তালিকায় শীর্ষ স্থানে ছিল আয়্যারল্যান্ড৷
সর্বশেষ খবর
-
প্রথমবার বন্দে মাতরম, রেড রোডে শ্যামাপ্রসাদের ট্যাবলো, ১৪ আইপিএসকে ‘মুখ্যমন্ত্রী মেডেল’
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি
-
সলমনের ‘বিগ বস’-এ ফেরার ললিত মোদি! সুস্মিতার ‘প্রাক্তন’কে নিয়ে জল্পনা
-
টসের আগে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে কারা?
-
১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?